|
শরীর দেখাতে পছন্দ করেন জেনিফার লোপেজ
নতুন সময় ডেস্ক
|
![]() শরীর দেখাতে পছন্দ করেন জেনিফার লোপেজ আর সম্প্রতি নিজের জিমের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন লোপেজ। সেখানে নিজের অ্যাবসের সৌন্দর্য প্রদর্শন করছেন তিনি! কিন্তু এ ছবি প্রকাশের পর বেশ মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছেন গায়িকা। প্রশংসার পাশাপাশি অনেকে সমালোচনাও করেছেন। লাপেজ সেই সমালোচনার জবাবও দিয়েছেন। তিনি বলেন, আমি আমার শরীর সম্পর্কে অনেক সচেতন। সেটা নতুন করে বলার কিছু নেই। সেই শুরু থেকেই আমি শরীর ঠিক রাখার জন্য চেষ্টা করে যাচ্ছি। এখন আরো বেশি সময় জিমে কাটাই আমি। কারণ আমার কাছে শরীর ফিট রাখা সবচাইতে বড় বিষয়। আর সে কারণে অন্যদের উৎসাহিত করার জন্যই আসলে আমার অ্যাবসের ছবি দিয়েছিলাম। এটা নিয়ে যে সমালোচনাও হতে পারে তা আমার জানা ছিলো না। যদিও এসবকে আমি পাত্তা দেই না। সত্যি বলতে শরীর দেখাতে পছন্দ করি আমি। আমি মনে করি আমাকে দেখে অনেকেই শরীর ফিট রাখতে উৎসাহিত হবেন। আর সেটাই হবে আমার সার্থকতা।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
