ভোলার বোরহানুদ্দিনে মহানবী (সা:) কে কটুক্তিকারীর শাস্তির দাবিতে ও নবী প্রেমিক তৌহিদী জনতার উপর নেক্কারজনক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইমাম ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে এ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিভিন্ন ওলামায়ে কেরামগন ও মাদ্রাসার শিক্ষার্থীরা উপজেলার সাহাপুর এলাকায় অবস্থিত সভায় খন্ড খন্ড মিছিল নিয়ে যোগ দেন। পরে একটি বিশাল মিছিল নিয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন করে হাবিবপুর ঈদগা মাঠে এসে শেষ হয়। মিছিলে কয়েক হাজার ওলামায়ে কেরাম ও মাদ্রাসা শিক্ষার্থীরা বিভিন্ন প্লেকার্ড ও ব্যানার নিয়ে অংশ নেন।
এ সময় সভায় বক্তরা বলেন ভোলার বোরহানুদ্দিনে মহানবী (সা:) কে নিয়ে কটুক্তীকারী হিন্দু সম্প্রদায়ের বিপ্লব চন্দ্র শুভর সর্বোচ্চ শাস্তি এবং নবী প্রেমিক তৌহিদী জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে ৪ জনকে শহীদ ও শতাধিক লোককে আহত করার ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত শাস্তির দাবী করেন।