ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
শিশুর সঙ্গে শুয়ে আছে অশরীরী আত্মা, দেখে আঁতকে উঠলেন মা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 24 October, 2019, 7:13 PM

শিশুর সঙ্গে শুয়ে আছে অশরীরী আত্মা, দেখে আঁতকে উঠলেন মা!

শিশুর সঙ্গে শুয়ে আছে অশরীরী আত্মা, দেখে আঁতকে উঠলেন মা!

অশরীরী আত্মার কথা আমরা কম বেশি সকলেই শুনেছি, কিন্তু এই অশরীরী আত্মা সম্পর্কে আমরা কেউ বিশ্বাস করি আবার কেউ করিনা। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের ইল্লিনোইস অঞ্চলে অবাক করা এই ঘটনাটি ঘটেছে।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিছানায় ঘুমোচ্ছে ছোট্ট শিশু। তার পাশে শুয়ে আছে আরেকটি অশরীরী শিশু। মাঝরাতে তা দেখেই বিচলিত হয়ে ওঠেন মা। ছেলেকে রক্ষায় সারা রাত জেগে শিশুটির বিছানার বসে থাকেন তিনি। আর এ ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইল্লিনোইস অঞ্চলে।

যুক্তরাষ্ট্রের ইল্লিনোইস অঞ্চলের বাসিন্দা মার্তিজা সিবালস। রাতে শুতে যাওয়ার আগে আঠারো মাসের ছেলে ঠিকমতো ঘুমোচ্ছে কিনা দেখতে তার ঘরে ঢুকেছিলেন। আচমকাই তিনি দেখেন, বেবিকটে ছেলের পাশে শুয়ে ভূত! যদিও সেও নিতান্তই শিশু। আতঙ্কিত হয়ে পড়েন তিনি। ভয়ের চোটে সারারাত জেগেই কাটান তিনি।


মার্তিজা আরও জানান, ভয়ে সারা রাত কুঁকড়ে ছেলের ঘরে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে বসে থেকেছি। একবারের জন্যেও নড়িনি। প্রথমে যদিও গোটা ব্যাপারটা অবিশ্বাস্য ঠেকেছিল। মনে হয়েছিল, ভুল দেখছি। কিন্তু বারেবারে চোখ কচলেও দেখি ওই অশরীরী শিশু শুয়ে ছেলের পাশে। তখন আর সামলাতে পারিনি নিজেকে। সারারাত ভয়ে কেঁপেছি। আর মনে মনে বলেছি, ভুত বলে কিচ্ছু নেই। নিশ্চয়ই এর কোনো ব্যাখ্যা আছে।

তারপরেই সেই ছবি তুলে মার্তিজা ফেসবুকে দেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা ভাইরাল হয়ে যায়। ছবিটি শেয়ার হয়েছে ২.৯ লক্ষ বার। রি-অ্যাকশনের সংখ্যা ৫ লাখ।

কিন্তু পরের দিন সকাল হতেই সব কিছু পরিষ্কার হয়ে যায় মার্তিজার কাছে। ছেলের খাটের দিকে তাকিয়ে তিনি বুঝতে পারেন, ঘোস্ট বেবি বা অশরীরী শিশু ওই খাটের ম্যাট্রেসের ডিজাইন। স্বামী কোরে আগের রাতে ম্যাট্রেসের ওপর চাদর বা প্রোটেকটর দিতে ভুলে যাওয়ায় ওই কাণ্ড ঘটেছে।

পুরো ঘটনা জানার পর মুখে হাসি ফুটেছে মার্তিজার মুখে। তবে তার মধ্যেই তিনি বলেছেন, শিশু হোক বা বড় হোক, মেরেই ফেলতাম অশরীরীকে। যদি ছেলের কোনো ক্ষতি করত।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status