ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
মধ্য বয়সী নারীর শ্লীলতাহানী, শাস্তি চড়-থাপ্পর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 24 October, 2019, 7:16 PM

মধ্য বয়সী নারীর শ্লীলতাহানী, শাস্তি চড়-থাপ্পর

মধ্য বয়সী নারীর শ্লীলতাহানী, শাস্তি চড়-থাপ্পর

নীলফামারীর ডোমারে সুদের টাকা পরিশোধ করতে গিয়ে শ্লীলতাহানীর শিকার হয়েছে মধ্য বয়সী এক নারী। এ ঘটনায় অভিযুক্ত হাফিজুলকে চড় থাপ্পর মেরে ওই নারীর হাত-পা ধরে ক্ষমা চেয়ে আপোষ করে দেন গণ্যমান্য ব্যক্তিরা। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার(১৫ অক্টোবর) ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের কুটিপাড়া গ্রামে।

শ্লীলতাহানীর শিকার ওই নারীর স্বামী সামছুল হক জানান, আমি অটো ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করি। এনজিওর টাকা পরিশোধের জন্য একই গ্রামের সুদ ব্যবসায়ী মৃত আতান আলীর ছেলে হাফিজুল ইসলামের কাছে সুদের উপর ১০ হাজার টাকা গ্রহণ করি। এজন্য প্রতিদিন তাকে একশত টাকা করে সুদ দিতে হয়। ঘটনার দিন সকালে আসল এবং সুদের টাকাসহ আমার স্ত্রী হাফিজুলের বাড়ীতে টাকা ফেরত দিতে গেলে তাকে একা পেয়ে জোরপূর্বক শ্লীলতাহানী করে। এ সময় হাফিজুলের স্ত্রী হাসনা বেগম দেখে ফেললে রক্ষা পায় ওই নারী।


এ ব্যাপারে হাফিজুল ইসলাম এবং তার বড়ভাই শফিকুল ইসলাম জানায়, এই ওয়ার্ডের সাবেক মেম্বার বিষয়টি বুধবার (২৩ অক্টোবর) রাতে আপোষ করে দিয়েছে। ওই ওয়ার্ডের সাবেক মেম্বার জহুরুল ইসলাম জানান, হাফিজুল ইসলাম দীর্ঘদিন যাবত সুদের ব্যবসা করেন। সামছুলের স্ত্রী সুদের টাকা পরিশোধ করতে হাফিজুলের বাড়ীতে গেলে সে শ্লীলতাহানী ঘটায়। গ্রামবাসী মিলে বিষয়টি আপোষ করে দেয়া হয়েছে। হাফিজুলের বড়ভাই শফিকুল ইসলাম হাফিজুলকে চড় থাপ্পর মেরে ওই নারীর হাত-পা ধরে ক্ষমা চেয়ে নেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status