ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাড়িতেই ইতালিয়ান খাবার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 October, 2019, 10:00 PM

বাড়িতেই ইতালিয়ান খাবার

বাড়িতেই ইতালিয়ান খাবার

চাইনিজ বা পাশ্চাত্যের খাবারের মতোই ইতালিয়ান খাবার আজকাল বেশ জনপ্রিয়তা পেয়েছে। জলপাই তেল, নানা রকম ভেষজ, পনিরের প্রাধান্য থাকে ইতালিয়ান খাবারে। বাড়িতেই তৈরি করতে পারেন এসব।

মিটবল মনস্টার

মিটবল তৈরি:
উপকরণ : গরুর মাংসের কিমা ৫০০ গ্রাম, মাঝারি টমেটো ২টি, মাঝারি গাজর ১টি, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন ছেঁচা ১ টেবিল-চামচ, কঁাচা মরিচ কুচি ২ চা-চামচ, ধনেপাতা বা পাসের্ল পাতা কুচি ১ টেবিল-চামচ, তুলসীপাতা কুচি ২ টেবিল-চামচ, কালো গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, জলপাই তেল ২ টেবিল-চামচ, লেবুর রস ১ টেবিল-চামচ।

প্রণালি : টমেটো খোসা ও বিচি ফেলে কুচি করে নিন। গাজর মিহি কুচি করুন। জলপাই তেল গরম করে তাতে রসুন ও পেঁয়াজ ভেজে টমেটো, গাজর ও মাংসের কিমা দিয়ে ভুনতে থাকুন। লবণ দিন। পযার্য়ক্রমে বাকি সব উপকরণ দিন। পানি শুকিয়ে এলে এই মিশ্রণ লেবুর রস দিয়ে মেখে নিন। এটি চপারে চপ করে কনর্ফ্লাওয়ার দিয়ে মাখিয়ে গোল কোপ্তার আকার করে ফেটানো ডিমে ডুবিয়ে ডুবো তেলে ভেজে নিন।

উপকরণ : লম্বা রুটি ৪ টুকরা, কুচি করা পারমিজান পনির ১ কাপ, টমেটো সস আধা কাপ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, পাসের্ল বা ধনেপাতা কুচি ২ টেবিল-চামচ, তুলসীপাতা কুচি ২ টেবিল-চামচ, টমেটো কুচি আধা কাপ।

প্রণালি : রুটি মাঝখানে চিরে টমেটো সস, মিটবল ও বাকি উপকরণ পযার্য়ক্রমে দিয়ে প্রিহিটেড ওভেনে ২ মিনিট রেখে গরম গরম পরিবেশন করুন।


গ্রিল পিৎজা

রুটির জন্য
উপকরণ : ময়দা আড়াই কাপ, ইস্ট দেড় চা-চামচ, লবণ স্বাদমতো, গুঁড়া দুধ ২ টেবিল-চামচ, চিনি ১ টেবিল-চামচ, জলপাই তেল ১ টেবিল-চামচ, গরম পানি মাখানোর জন্য পরিমাণমতো।

প্রণালি : বাটিতে তেল ও পানি ছাড়া সব উপকরণ একসঙ্গে মিলিয়ে পরে পানি দিয়ে মথে আবার তেল দিয়ে অল্প মথে নিন। এটি এক ঘণ্টা ঢেকে রাখুন। খামির ইচ্ছামতো ভাগ করে মোটা রুটি বেলে ব্রেকিং ট্রেতে তেল লাগিয়ে রুটি কিছুক্ষণ রেখে দিন। ফুলে উঠলে গ্রিলারে ১০ মিনিট গ্রিল করুন।

টপিংয়ের জন্য
উপকরণ : মুরগির মাংসের পাতলা টুকরা দেড় কাপ, সয়াসস ১ টেবিল-চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, আদা কুচি ১ চা-চামচ, লবণ সামান্য, জলপাই তেল ১ টেবিল-চামচ।

প্রণালি : সব উপকরণ একসঙ্গে মিশিয়ে চুলায় অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে।

পিৎজার জন্য
উপকরণ
মজারেলা পনির ১ কাপ, পারমিজান পনির ১ কাপ, টমেটো সস ১ কাপ, কালো জলপাই আধা কাপ, পুরভরা সবুজ জলপাই আধা কাপ, বাটন মাশরুম কুচি আধা কাপ, পাসের্ল গুঁড়া ১ টেবিল-চামচ, ইতালিয়ান সিজনিং ১ টেবিল-চামচ, বেসিল ৪ টেবিল-চামচ, ক্যাপসিকাম কুচি ১ কাপ, টমেটো কুচি ১ কাপ, অরিগেনো ১ টেবিল-চামচ, রোজমেরি ১ টেবিল-চামচ, শুকনা মরিচ গুঁড়া ১ টেবিল-চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, কাঁচা মরিচ কুচি ২ চা-চামচ, পেঁয়াজ গোল করে কাটা ১ কাপ, লেবুর রস ২ টেবিল-চামচ।

প্রণালি : রুটির ওপর টপিং দিন। তারপর পিৎজার সব উপকরণ সাজিয়ে গ্রিলারে কিছুক্ষণ গ্রিল করে পরিবেশন করতে হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status