|
পদত্যাগ করবেন না জাবি ভিসি, সর্বাত্মক ধর্মঘটে যাচ্ছেন শিক্ষার্থীরা
নতুন সময় প্রতিবেদক
|
|
পদত্যাগ করবেন না জাবি ভিসি, সর্বাত্মক ধর্মঘটে যাচ্ছেন শিক্ষার্থীরা এর আগে উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে ফারজানা ইসলামের পদত্যাগের পূর্ব ঘোষিত আল্টিমেটামের শেষ দিনে লাল কার্ড দেখিয়েছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। আজকের মধ্যে উপাচার্য পদত্যাগ না করলে আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার সর্বাত্মক ধর্মঘটের ঘোষণা দেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহাথির মোহাম্মদ। উপাচার্য। `দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’–এর ব্যানারে এক মাস ধরে আন্দোলন করে আসছে শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের কাজ নিয়ে উপাচার্য ফারজানা ইসলামের ‘মধ্যস্থতায়’ ছাত্রলীগের নেতাদের বড় অঙ্কের আর্থিক সুবিধা দেওয়ার অভিযোগ তদন্তসহ তিন দফা দাবিতে তাঁদের এ আন্দোলন। এ ছাড়া ‘পূর্ণাঙ্গ মহাপরিকল্পনা’ ছাড়া এসব উন্নয়ন প্রকল্প বিশ্ববিদ্যালয়ের পরিবেশের ক্ষতি করা হচ্ছে বলেও অভিযোগ তাঁদের। এসব দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে দুদফা বৈঠকে সমঝোতা না হওয়ায় উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষক-শিক্ষার্থীরা। ১৮ সেপ্টেম্বর সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার পাদদেশে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আয়োজিত ‘উপাচার্যকে কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে উপাচার্যকে পদত্যাগে ২৪ ঘণ্টা সময় বেধে দেন তারা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
