ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
পানিতে থৈ থৈ সচিবালয়
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 1 October, 2019, 4:51 PM

পানিতে থৈ থৈ সচিবালয়

পানিতে থৈ থৈ সচিবালয়

এক ঘণ্টারও বেশি সময় বৃষ্টিতে পুরো সচিবালয় পানিতে তলিয়ে গেছে। কোথাও কোথাও পানি জমেছে হাঁটুরও উপরে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে আকাশ মেঘে ঢেকে গিয়ে শুরু হয় প্রবল বৃষ্টি। সেই বৃষ্টি ঝরে টানা এক ঘণ্টারও বেশি সময় ধরে। বৃষ্টি শেষে বিকেল ৩টার দিকে সচিবালয় ঘুরে দেখা গেছে, পুরো সচিবালয় পানিতে থৈ থৈ করছে। পা ফেলার মতো কোনো শুকনো স্থান অবশিষ্ট নেই।

নিচে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ভবনগুলোর মধ্যে সংযোগ সেতুতে ভিড় জমে যায়। যতটা পারা যায় পানি বাঁচিয়ে সেতু দিয়েই মানুষ চলাচল করছে।

সচিবালয়ে ৩ নম্বর, ৪ নম্বর, ৫ নম্বর, ৬ নম্বর, ৭ নম্বর ভবনে কর্মরতদের অনেককে পানি মাড়িয়েই চলাচল করতে দেখা গেছে। ৩ ও ৫ নম্বর ভবনের মাঝামাঝি স্থানে হাঁটু সমান পানি জমেছে।

৪ নম্বর ও ক্লিনিক ভবনের পেছনে পানি জমেছে সবচেয়ে বেশি। ক্লিনিকের পেছনের ড্রেনে পড়ে আহত হওয়ার ঘটনাও ঘটেছে।

পরিবেশ ও বন মন্ত্রণালয়ের কর্মচারী মো. আল-আমিন ৪ নম্বর ভবনের নিচে ওএমএসের আটা কিনে হাঁটু সমান পানি দিয়ে ফিরছিলেন। তিনি বলেন, ‘আটা কেনা দরকার, নিরূপায় হয়ে পানি দিয়েই আসলাম। এক ঘণ্টার বৃষ্টিতে সচিবালয়ে এ অবস্থা মেনে নেয়া যায় না।’

বৃষ্টিতে ৫ ও ৬ নম্বর ভবনের মাঝখানের বাগান, বাণিজ্য ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভবনের মধ্যে বাগানে পানি জমেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status