ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
রূপায়ণের চেয়ারম্যান ও জমির মালিকের জামিন বাতিলে রুল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 1 October, 2019, 4:46 PM

রূপায়ণের চেয়ারম্যান ও জমির মালিকের জামিন বাতিলে রুল

রূপায়ণের চেয়ারম্যান ও জমির মালিকের জামিন বাতিলে রুল

বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের মামলায় রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল ও জমির মালিক এস এম এইচ আই ফারুককে নিম্ন আদালতের দেয়া জামিন বাতিলে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী তিন সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আজ দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

পরে খুরশীদ আলম খান জানান, নকশা জালিয়াতির মামলায় গত ৮ আগস্ট আত্মসমর্পণের পর লিয়াকত আলী মুকুলের জামিন আবেদন মঞ্জুর করেন ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ। একই আদালত থেকে ২০ আগস্ট জামিন পান এস এম এইচ আই ফারুক।

এ দুই জনের জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করে দুদক। এ আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট তিন সপ্তাহের রুল জারি করলেন।

গত ২৮ মার্চ দুপুরে বনানীর এফআর টাওয়ারে আগুন লাগে।

নকশা জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে এফআর টাওয়ারে ১৬ থেকে ২৩ তলা ভবন নির্মাণের অভিযোগে গত ২৬ জুন টাওয়ারের মালিক, রাজউকের সাবেক দুই চেয়ারম্যানসহ ২৩ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপ-পরিচালক আবু বকর সিদ্দিক বাদী হয়ে ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা দুটি করেন।

ভুয়া ছাড়পত্রের মাধ্যমে এফআর টাওয়ারের ১৯ তলা থেকে ২৩ তলা নির্মাণ, বন্ধক প্রদান ও বিক্রি করার অভিযোগে দণ্ডবিধির সাতটি ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয় মামলায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status