ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
পাকিস্তানে যাবেন মনমোহন?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 1 October, 2019, 2:17 PM

পাকিস্তানে যাবেন মনমোহন?

পাকিস্তানে যাবেন মনমোহন?

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। পাকিস্তানে কর্তারপুর করিডোর খুলে দেওয়া সংক্রান্ত একটি অংশ নিতে মনমোহন সিংকে আমন্ত্রণবার্তা পাঠানো হবে বলে জানিয়েছিল পাকিস্তান। কিন্তু মনমোহন সিং সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করবেন বলে মনে করা হচ্ছে।

নভেম্বরে গুরু নানকের ৫৫০তম আবির্ভাব দিবস। এই উপলক্ষেই পাঞ্জাবের গুরদাসপুর জেলার ডেরা বাবা নানক সাহিব ও পাকিস্তানের কর্তারপুর জেলায় গুরুদ্বার দরবার সাহিবকে সংযোগকারী কর্তারপুর করিডর খোলার দাবি জানিয়ে এসেছিলেন দুই দেশের শিখ সম্প্রদায়ের সদস্যরা। সেই দাবিকে মাথায় রেখে ভিসাহীন কর্তারপুর করিডোরের কাজ সম্পূর্ণ হয়েছে।

সোমবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহম্মদ কুরেশি বলেন,পাকিস্তান ঠিক করেছে কর্তারপুর করিডোর খুলে দেওয়া হবে। এই মহৎ উদ্যোগে অংশ নিতে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে আমন্ত্রণ জানাচ্ছি। শীঘ্রই সরকারি আমন্ত্রণবার্তা যাবে তাঁর কাছে।

 কী হতে চলেছে কংগ্রেস ও মনমোহন সিংয়ের সিদ্ধান্ত? সোমবার কংগ্রেস ও বিজেপি দুই শিবিরেই শুরু হয়ে যায় গুঞ্জন।। এদিন সন্ধ্যা পর্যন্ত পাকিস্তানের পক্ষ থেকে সরকারি আমন্ত্রণপত্র এসে পৌঁছায়নি। তাই তার কোনও উত্তরও দেননি মনমোহন বা কংগ্রেস নেতৃত্ব।

তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের খবর অনুযায়ী এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করবেন মনমোহন। কারণ ইতিমধ্যেই কংগ্রেস স্পষ্ট করে দিয়েছে, পাকিস্তান বা যেকোনো আন্তর্জাতিক বিষয়ে সরকারের পাশেই দাঁড়াবে তারা। সামনেই মহারাষ্ট্র, হরিয়ানায় নির্বাচন। তাই কোনোভাবেই বিজেপির হাতে নতুন অস্ত্র তুলে দিতে নারাজ কংগ্রেস। এ ছাড়া প্রধানমন্ত্রী থাকাকালীনই কখনও পাকিস্তান যাননি মনমোহন। কাজেই এই মুহূর্তে সেখানে যাওয়ার কোনও সম্ভাবনাই নেই।

ভারত-পাক আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকায় পাকিস্তানের অভ্যন্তরে পড়ে কর্তারপুর। প্রতি বছর ভারত-পাকিস্তান দুদেশেরই হাজারো শিখ পুণ্যার্থী দরবার সাহিব কর্তারপুরে প্রার্থনা করতে যান। সেখানে গুরু নানক জীবনের শেষ ১৮ বছর কাটিয়েছিলেন বলে জনশ্রুতি আছে। আর সে কারণেই শিখ সম্প্রদায়ের কাছে জায়গাটি অত্যন্ত পবিত্র। সেই গুরুনানকের ৫৫০তম জন্মবার্ষিকীকে সামনে রেখে শিখদের যাতায়াত সহজ করতে দু'দেশ সীমান্তে করিডোর গড়ার সিদ্ধান্ত নিয়েছে। ভারতের পাঞ্জাবের গুরদাসপুর জেলার ডেরা বাবা নানক থেকে আন্তর্জাতিক সীমান্ত পর্যন্ত রাস্তা তৈরি হচ্ছে। আর পাকিস্তানের অংশে করিডর হচ্ছে গুরুদুয়ার দরবার সাহিব কর্তারপুর থেকে। ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান ভাগ হয়ে যাওয়ার পর থেকে ভারতীয়দের ওই উপাসনাস্থলে যাওয়ার উপায় সীমিত হয়ে যায়। ভিসা পেতেও তাঁদেরকে অনেক কষ্ট করতে হতো। এখন নতুন রাস্তা নির্মাণ হয়ে গেলে সারা বছরই পুণ্যার্থীরা খুব সহজে কর্তারপুর যেতে পারবেন। সূত্র : সংবাদ প্রতিদিন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status