ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
দূর্দান্ত সিনেমাটোগ্রাফি ছবি 'পোড়ামন-২'
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 1 October, 2019, 2:15 PM

দূর্দান্ত সিনেমাটোগ্রাফি ছবি 'পোড়ামন-২'

দূর্দান্ত সিনেমাটোগ্রাফি ছবি 'পোড়ামন-২'

একেবারে গৎবাঁধা গল্প। তবে চকচকে বোতলে পুরান মদ। সিয়াম–পূজা জুটি ভালো ছিলো। সিয়াম সিনেমার হিরো হিসেবে দেখতে দারুণ, কিন্তু অভিনয় দেখে মনে হলো কমার্শিয়াল সিনেমার টোন ঠিকমত ধরতে পারেনি, ভালো গ্রুমিং করিয়ে আনা দরকার ছিলো।

পূজা আবার উল্টো। পুরোদস্তুর নায়িকা। শুধু তার ক্যানক্যানে ভয়েসটা বারবার কানে লেগেছে, সিনেমায় সবচেয়ে ভালো লেগেছে Sayed Babu, দূর্দান্ত! সাথে সুজন-পরীর ছোটবেলার চরিত্রে অভিনয় করা বাচ্চা দুইটাও দারুণ পারফর্ম করেছে, স্পেশালি ছেলেটা। মুভির কিছু জায়গায় সংলাপ কথোপকথন একেবারে সাবলীল ছিলো, ফিল্মিক না, আমরা ঘরে বাইরে যেভাবে কথা বলি তেমন, ভাল্লেগেছে এটা। ওভারঅল চিত্রনাট্য মোটামুটি।

দর্শক যতবার মুভি দেখতে দেখতে একঘেঁয়ে হয়ে যায়, পরিচালক ততবারই স্ক্রীনে দূর্দান্ত সিনেমাটোগ্রাফি ঢুকিয়ে দিয়েছে।

এই বুদ্ধিমত্তা ভালো লেগেছে, তবে শক্ত গল্প আর চিত্রনাট্য পেলে দারুণ মুভি হতে পারতো এটা। মুভির ডিটেইলিং অনেক ভালো লেগেছে, পরিচালক রায়হান রাফি অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়েও নজর রেখেছেন। সেলাই মেশিনের পাশে সুতার গুটির ঝুড়ি থেকে শুরু করে পুরো সেট ডিজাইন।

পূজার কস্টিউম ডিজাইন যে করেছে তাকে ধন্যবাদ, দারুণ ছিলো। পূজার মেকাপ আর্টিস্টকে ধিক্কার, কিছু জায়গায় খুব খারাপ ছিলো। মুভিতে ব্যাকগ্রাউন্ড মিউজিক চমৎকার। গানগুলোও সুন্দর, তবে সালমান শাহকে উৎসর্গ করা গানটা ভারতীয় শিল্পীদের দিয়ে করানো ঠিক হয়নি।

একমাত্র যে কারণে পুরো মুভি মনোযোগ দিয়ে দেখেছি, সেটা হলো লোকেশন। বাংলাদেশের অদ্ভুত সুন্দর এক এলাকায় পুরো মুভির শুটিং হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status