ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
কুমারীত্ব প্রমাণে বিক্রি করা হচ্ছে নকল সতীচ্ছদ!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 21 September, 2019, 5:13 PM

কুমারীত্ব প্রমাণে বিক্রি করা হচ্ছে নকল সতীচ্ছদ!

কুমারীত্ব প্রমাণে বিক্রি করা হচ্ছে নকল সতীচ্ছদ!

পৃথিবীর অনেক দেশেই কুমারীত্ব হারানোর জন্য এখনও ফুলশষ্যার রাতে স্বামীর অত্যাচারের শিকার হতে হয় স্ত্রীদের। কুমারীত্ব খোয়ানোর দায়ে সোহাগ রাতেই প্রাণ হারাতে হয়েছে এমন উদাহরণ ভুরিভুরি। এমনকী, উন্নততর পশ্চিমী দুনিয়াতেও কেউ কেউ সংস্কারবশত স্বামীর কাছে নিজেদের কুমারী বলে প্রমাণ করতে চান। তাই, কুমারীত্ব প্রমাণে নকল সতীচ্ছদ কিনছেন অনেক মহিলা।

নকল সতীচ্ছদ বিক্রি করছে জার্মানির এক সংস্থা। তাদের দাবি, নকল সতীচ্ছদ খুব সহজেই প্রতিস্থাপিত করা যাবে নারীদেহে। কোনও চিকিৎসকের সাহায্য ছাড়াই সেটি প্রতিস্থাপিত করতে পারবেন মহিলারা। স্বামীর সঙ্গে দৈহিক মিলনের আগে লজ্জা ও ভয় কাটাতে নকল এই সতীচ্ছদের জুড়ি মেলা ভার। এমনটাই দাবি করেছে জার্মান এই সংস্থাটি। শুধু তাই নয়, ডাক্তারি পদ্ধতিতে অস্ত্রোপচারের খরচের তুলনায় অনেক কম খরচেই তা প্রতিস্থাপিত করা যাবে শরীরে। দৈহিক মিলনের সময় তা আসল সতীচ্ছদের ভূমিকাই পালন করবে বলেও দাবি সংস্থাটির।

জার্মান সংস্থার তৈরি নকল সতীচ্ছদ ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে ক্রেতাদের মধ্যে। এক মহিলা জানিয়েছেন, “এই সংস্থার তৈরি সতীচ্ছদই তাকে বেঁচে থাকতে সাহায্য করেছে।” অপর একজন জানিয়েছেন, “এই সংস্থার তৈরি সতীচ্ছদ যে কীভাবে আমায় সাহায্য করেছে তা ভাষায় বোঝাতে পারব না।”

সংস্থার মুখপাত্র দাবি করেছেন, সারা বিশ্বেই বিক্রি হচ্ছে তাদের তৈরি নকল সতীচ্ছদ। তবে তাদের বেশিরভাগ গ্রাহকই একটি বিশেষ ধর্মের মহিলা।

যদিও হাইমেনস প্রতিস্থাপনের এই সংস্থাটির অনলাইন পরিষেবা বন্ধ করতে তৎপর হয়েছে ইজিপ্ট। সেখানকার রাজনীতিবিদরা বিষয়টিকে বেআইনি বলেও দাবি করেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status