ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
মাতলামি করে বাংলাদেশ সফর থেকে বাদ তিন লঙ্কান ক্রিকেটার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 21 September, 2019, 5:15 PM

মাতলামি করে বাংলাদেশ সফর থেকে বাদ তিন লঙ্কান ক্রিকেটার

মাতলামি করে বাংলাদেশ সফর থেকে বাদ তিন লঙ্কান ক্রিকেটার

ছিল এশিয়া কাপের সেমিফাইনাল ম্যাচ, টিম হোটেলের মধ্যে মদ খেয়ে ঢুকলেন তিন লঙ্কান ক্রিকেটার। তারপর শুরু করলেন মাতলামি। এমন কাণ্ডে আসন্ন বাংলাদেশ সফর থেকে বাদ পড়েছেন লঙ্কান অনূর্ধ্ব-১৯ দলের ওই তিন খেলোয়াড়।

সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপটি ছিল শ্রীলঙ্কার ঘরের মাঠে। সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে গিয়েছিল স্বাগতিকরা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভারতের বিপক্ষে সে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে শ্রীলঙ্কা।

বৃষ্টিতে পণ্ড হওয়া সেই ম্যাচের পরই টিম হোটেলে মদ্যপ অবস্থায় দেখা গেছে লঙ্কান তিন ক্রিকেটারকে। বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, মদ পান করে হোটেলে আসা তিন ক্রিকেটারের মধ্যে দুজন ব্যাটসম্যান এবং এবং একজন স্পিনার। তারা স্কুল/কলেজের শিক্ষার্থী। তবে ক্যারিয়ারের কথা ভেবে তাদের নাম প্রকাশ করা হয়নি।

সূত্রটি বলেছে, ‘তারা মাতাল ছিল এবং হোটেল করিডরে ঢুকে বমি করতে থাকে। সঙ্গে সঙ্গেই ডাক্তার ডাকা হয় এবং তাদের রক্তের নমুনা নিয়ে পরীক্ষা করে পজিটিভ পাওয়া যায়।’

সূত্রটি আরও বলেছে, ‘স্কুল বয়েজ অ্যাসোসিয়েশনের একজন প্রতিনিধি এবং এক্সিউকিউটিভ কমিটির একজন সদস্য কঠিন শাস্তির দাবি তুলেছেন। ফলে তারা অনূর্ধ্ব-১৯ দলের আসন্ন সফরে নির্বাচিত জায়গা পাবেন না।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status