এখন পর্যন্ত ক্যাসিনো সম্পর্কে সঠিক ইতিহাস জানা সম্ভব হয়নি। তবে জানা যায়, প্রায় দুই হাজার বছর আগে জুয়া খেলার উত্থান। শুরুর দিকে অনিয়ন্ত্রিত জুয়ার আসরের কারণেই ক্যাসিনোর উৎপত্তি। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে জুয়ার আসরে চলে ক্যাসিনোর রমরমা ব্যবসা।
বিশ্বজুড়ে রয়েছে এমন অসংখ্য ক্যাসিনো যেখানে জুয়ার নেশায় মেতে থাকেন জুয়াড়িরা। আমেরিকা, রাশিয়া, অস্ট্রেলিয়া, চীন, ভারত, নেপালসহ অসংখ্য দেশে গড়ে উঠেছে এই টাকা উড়ানোর আসর। অনেক ধনাঢ্য ব্যক্তি খেলার ছলে মনোরঞ্জনের জন্য এসব ক্যাসিনোতে এসে থাকেন।
ক্যাসিনোর জগৎ নিয়ে নির্মিত হয়েছে অনেক সিনেমাও। ক্যাসিনো নিয়ে নির্মিত তেমনই আলোচিত দশ সিনেমা নিয়ে সাজানো হয়েছে আজকের এ ফিচার। ক্যাসিনো ১৯৯৫ সালের এই ছবিটির পরিচয় নামেই পাওয়া যাচ্ছে। লাস ভেগাসের দুই জুয়ারির গল্প নিয়ে তৈরি হয়েছে ছবির ঘটনা। একজন জুয়ার জগতে সম্মানের সঙ্গে নাম কামাতে চায়, আরেকজন অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে নানা অপকর্ম করে। মার্টিন স্করসিসের এই ছবিতে অভিনয় করেছেন রবার্ট ডি নিরো, শ্যারন স্টোন, জো পেসকি, জেমস উডস-এর বিখ্যাত তারকা অভিনেতারা। রাউন্ডারস ১৯৯৮ সালের এই ছবিতে এক ব্যক্তির কাহিনী দেখানো হয় যিনি জুয়া ছেড়ে পোকার খেলায় ফিরে যাওয়ার চেষ্টা করেন। জন ডাল পরিচালিত এই ছবিতে ম্যাট ডামন, এডওয়ার্ড নরটন, গ্রেটচেন মল, জন মকভিচ অভিনয় করেছেন। অ্যা বিগ হ্যান্ড ফর দ্য লিটল লেডি ১৯৬৬ সালের ছবি এটি। এক জুয়ারির গল্প নিয়ে তৈরি হয়েছে ছবির কাহিনী যে সামর্থ্যের বাইরে এক বাজি ধরে হেরে যায়। এরপর ঘটতে থাকে নানা ঘটনা। ছবিটি পরিচালনা করেছেন ফিল্ডার কুক। অভিনয় করেছেন হেনরি ফনডা, জোয়ানি উডওয়ার্দ, জ্যাসন রবার্ডস এবং পল ফোর্ড।
দ্য স্টিং ১৯৭৩ সালের এই ছবিটিতে শিকাগোর এক জুয়ারি যুবকের ঘটনা দেখানো হয়ে যে তার পার্টনারের খুনের প্রতিশোধ নিতে চায়। জর্জ রয় হিল পরিচালিত এই ছবির মূল ভূমিকায় অভিনয় করেছেন পল নিউম্যান, রবার্ট রেডফোর্ড, রবার্ট শ এবং চার্লিস ডারনিং। হাই রোলার দ্য স্টু আনগার স্টোরি: ২০০৩ সালের এই ছবিটি নির্মাণ করা হয়েছে এক পোকার প্লেয়ারের জীবনের সত্য ঘটনা অবলম্বনে। এ ডব্লিউ ভিদমের পরিচালিত এই ছবির মূল চরিত্রে আছেন আল বের্নস্টেইন, অ্যান্দ্রু এন এস গ্লেজার, মাইকেল ইম্পেরিওলি এবং ব্রায়ান কাপলান। ওনিং মাহাওনি ২০০৩ সালের এই ছবিতে এক ব্যাংক ম্যানেজারকে দেখানো হয়েছে যে একজন জুয়ারি। এক কাস্টোমারের হাই ভ্যালুর ব্যাংক অ্যাকাউন্টের তথ্য পেয়ে সেই অর্থের অপব্যবহার করতে দেখা যায় তাকে। ছবিটি নির্মাণ করেছেন রিচার্ড কিউইটনিওস্কি। অভিনয় করেছেন ফিলিপ সেমর হোফম্যান, মিনি ড্রাইভার, জন হার্ট এবং মাউরি চায়কিন। দ্য সিনসিনাটি কিড ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৬৫ সালে। একজন কমবয়সী জুয়া খেলোয়াড়ের নাম কামানোর গল্প নিয়ে ছবিটি তৈরি হয়েছে। নরম্যান জিউইসন পরিচালিত এই ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন স্টিভ ম্যাকুইন, অ্যান-মারগ্রেট, এডওয়ার্ড জি রবিনসন এবং কার্ল মালডেন।
মাভরিক ১৯৯৪ সালের ছবি মাভরিক। একজন জুয়ারির গল্প দেখানো হয়েছে যে একটি বড় জুয়ার টুর্নামেন্টে অংশ নেয়ার জন্য অর্থ যোগাড়ের চেষ্টা করছে। ছবিটি রিচার্ড ডোনার পরিচালনা করেছেন। অভিনয় করেছেন মেল গিবসন, জোডি ফস্টার, জেমস গারনার এবং গ্রাহাম গ্রিনি অভিনয় করেছেন।
টুইটিওয়ান ২০০৮ সালের এই ছবিটি এমআইটির ছয় ছাত্রের গল্প নিয়ে তৈরি। তারা কার্ড খেলায় এতই পটু যে তাদের কেউ হারাতে পারে না। একারণে তারা লাস ভেগাসে যাওয়ার পরিকল্পনা করে। ছবিটি রবার্ট লুকেটিক পরিচালনা করেছেন। আর অভিনয় করেছেন জিম স্টারগেস, কেট বসওর্থ, কেভিন স্পেসি এবং অ্যারন ইউ। ওশান’স ইলেভেন ওশান’স সিরিজের সিনেমাগুলো ক্যাসিনো-সিনেমাপ্রেমিদের প্রিয়। তার মাঝে ওশান’স ইলেভেনকে বলা হয়ে থাকে সিরিজের সেরা। ২০০১ সালে মুক্তি পাওয়া এই ছবিতে একদল ডাকাতের একই সময়ে লাস ভেগাসের তিনটি ক্যাসিনোতে হামলার পরিকল্পনা করতে দেখা যায়। স্টিভেন সডারবার্গ পরিচালিত এই ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন জর্জ ক্লুনি, ব্র্যাড পিট, জুলিয়া রবার্টস এবং ম্যাট ডামন।