ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
পদত্যাগ করলেন বশেমুরবিপ্রবির সহকারী প্রক্টর হুমায়ুন কবির
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 21 September, 2019, 3:27 PM

পদত্যাগ করলেন বশেমুরবিপ্রবির সহকারী প্রক্টর হুমায়ুন কবির

পদত্যাগ করলেন বশেমুরবিপ্রবির সহকারী প্রক্টর হুমায়ুন কবির

গোপালগঞ্জের  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) সহকারী প্রক্টর হুমায়ুন কবির পদত্যাগ করেছেন। বহিরাগতদের দ্বারা শিক্ষার্থীদের মার খাওয়ার ঘটনায় শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পদত্যাগ করেন তিনি।

এদিকে সকালে বশেমুরবিপ্রবি আগামী ৩ অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা করে ছাত্রছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন তৃতীয় দিনে পৌঁছালে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।

এর আগে শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনির ভবনের সামনে অবস্থান নিয়ে উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

উপাচার্য খোন্দকার নাসির উদ্দিনকে বিএনপি-জামায়াতের লোক বলেও আখ্যায়িত করেন তারা।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়মের সঙ্গে তিনি জড়িত বলে দাবি করে, তার পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status