ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
কেউ না থাকার সুযোগে ঘরে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 21 September, 2019, 3:31 PM

কেউ না থাকার সুযোগে ঘরে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণ

কেউ না থাকার সুযোগে ঘরে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণ

বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরে ঢুকে ওই স্কুলছাত্রীকে মুখে গামছা পেঁচিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সাতবসু গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দায়ের করা মামলার আসামি মুসা কারিগরকে (২৬) শুক্রবার (২০ সেপ্টেম্বর) সাভার ব্যাংক কলোনি এলাকার জনৈক আবুল কালামের ভাড়া বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার মুসা কারিগর কালিগঞ্জের ভাড়াশিমলা ইউনিয়নের হোসেন কারিগরের ছেলে।

কালিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, গত ১৩ সেপ্টেম্বর দুপুরে মুসা কারিগর সাতবসু গ্রামের সাইফুল ইসলামের বাড়িতে যায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরে ঢুকে ওই স্কুলছাত্রীকে মুখে গামছা পেঁচিয়ে ধর্ষণ করে। পরদিন ১৪ সেপ্টেম্বর কালিগঞ্জ থানায় ওই স্কুলছাত্রীর চাচা শরিফুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। মামলার পর মুসা কারিগর ঢাকায় পালিয়ে যান।

তিনি জানান, প্রযুক্তির সহায়তায় শুক্রবার সাভার ব্যাংক কলোনি এলাকার জনৈক আবুল কালামের ভাড়া বাড়ি থেকে আটক করে মুসাকে কালিগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে। তাকে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status