ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
হঠাৎ অ্যাম্বুলেন্সের ইঞ্জিনে আগুন, ৯৯৯-এ কল করে রক্ষা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 21 September, 2019, 10:21 AM

হঠাৎ অ্যাম্বুলেন্সের ইঞ্জিনে আগুন, ৯৯৯-এ কল করে রক্ষা

হঠাৎ অ্যাম্বুলেন্সের ইঞ্জিনে আগুন, ৯৯৯-এ কল করে রক্ষা

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে রোগী নিয়ে পাবনা থেকে ফিরছিলেন চালক কোরবান আলী। রাত সাড়ে ৯টার দিকে নর্দান ইউনিভার্সিটি মোড়ে পৌঁছালে হঠাৎ অ্যাম্বুলেন্সের ইঞ্জিনে আগুন লেগে যায়।

অ্যাম্বুলেন্স থামিয়ে দ্রুত দরজা খুলে নেমে যান চালক কোরবান আলী। ক্রমেই অ্যাম্বুলেন্সের ভেতরে বাড়তে থাকা ধোঁয়া! হঠাৎ মাথায় আসে ৯৯৯-এ কল সেবার বিষয়টি। তাৎক্ষণিক মোবাইল থেকে ৯৯৯-এ কল করে জানান তিনি।

কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে হাজির হন রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার স্টেশনের কর্মীরা। আধা ঘণ্টার চেষ্টায় নেভানো হয় আগুন।

রাবি ফায়ার সার্ভিসের স্টেশনে দায়িত্বপ্রাপ্ত অফিসার মাসুদ রানা বলেন, অ্যাম্বুলেন্সের ব্যাটারি থেকে শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়। শুধুমাত্র ব্যাটারি পুড়েছে অ্যাম্বুলেন্সটির। তবে সেখানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে গোটা অ্যাম্বুলেন্সটি অকেজো হয়ে যেতো। আশপাশে বিদ্যুৎ এর খুঁটি ও তারও ছিল। সেগুলোও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা ছিল।

অ্যাম্বুলেন্সের চালক বলেন, শুধুমাত্র ব্যাটারি পুড়েছে। ৬০ থেকে ৬৫ হাজার টাকার ক্ষতি হয়েছে। হঠাৎ ৯৯৯ এ কল করার বিষয়টি আমার মাথায় এসেছিল। এতে আমার অ্যাম্বুলেন্সটি বেঁচে গেছে। এটার ওপর নির্ভর করে আমার ৮ সদস্যের পরিবারের রুটি-রুজির ব্যবস্থা করি। অ্যাম্বুলেন্স পুড়ে গেলে আমাকে পথে বসতে হতো।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status