ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬ ● ২২ আশ্বিন ১৪৩৩
বালানগর-মোহম্মাদপুর সড়ক কার্পেটিংয়ের উদ্বোধন
বাগমারা প্রতিনিধি
প্রকাশ: Sunday, 30 June, 2019, 1:28 AM

বালানগর-মোহম্মাদপুর সড়ক কার্পেটিংয়ের উদ্বোধন

বালানগর-মোহম্মাদপুর সড়ক কার্পেটিংয়ের উদ্বোধন

বাগমারার বালানগর-মোহম্মাদপুর এলজিইডি’র সড়কের কার্পেটিং কাজ শুরু হয়েছে। শনিবার সকালে  উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেনের উপস্থিতিতে সড়কের কার্পেটিং কাজ উদ্বোধন করা হয়। দীর্ঘ দিন ধরে সড়কে কাঁদায় চলাচলের পর সড়ক নির্মাণ ও কার্পেটিংয়ে একমাত্র সংযোগ সড়ক সংস্কার কাজ হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্থি ফিরে এসেছে।

জানা গেছে, উপজেলার বাসুপাড়া ইউনিয়নের শেষ প্রান্তে মোহম্মাদপুর গ্রাম। উপজেলার গোপালপুর হয়ে বালানগর- মোহম্মাদপুর সড়কের ৩ কিঃ সড়ক গত কয়েক বছর আগে পাকা করণ করা হয়। বাঁকি সড়ক পাকা না থাকার কারণে সড়কটিতে যাতায়াতে বেহালদশা দেখা দেয়। খানা-খন্দকের কারণে বরাবরই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের হস্তক্ষেপে ২০১৮-২০১৯ অর্থ বছরে আধা কি: সড়ক ২৬ লক্ষ টাকা বরাদ্দ কাজটি হাতে পায় রাজশাহীর রাজপাড়ার ঠিকাদার সাহারা ইন্টার প্রাইজ।

সড়কের কার্পেটিং কাজ যথারীতি পরিচালনা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থেকে উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন স্থানীয়দের দেখভাল ও যথারীতি সিডিউইল মত কাজ আদায় করে নিতে সকলের সহযোগতিা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রকৌশলী তোফাজ্জল হোসেন, স্থানীয় ইউপি সদস্য ইউসুফ আলী, ঠিকাদারসহ স্থানীয গণ্যমান্য ব্যক্তিবর্গ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status