ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬ ● ২৪ আশ্বিন ১৪৩৩
নারীদের কাছে আকর্ষণীয় হতে চান, এগুলো জানুন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 30 June, 2019, 1:12 AM

নারীদের কাছে আকর্ষণীয় হতে চান, এগুলো জানুন

নারীদের কাছে আকর্ষণীয় হতে চান, এগুলো জানুন

নারী বা পুরুষ, যেই হোক, প্রিয়জনের কাছে আকর্ষণীয় হওয়ার ইচ্ছা কার না জাগে। সবার ভাবনায় থাকে নিজেকে কীভাবে আরো বেশি আকর্ষণীয় করা যায়। এক্ষেত্রে‌ সাজগোজ বা ফিটফাট হয়ে থাকার সঙ্গে সঙ্গে খুব ভালো আচরণও প্রভাব ফেলে। পাশাপাশি অনেক সময় ছোট কিছু কিছু কাজও একজন মানুষকে আকর্ষণীয় করে তোলে।





আবার অনেক পুরুষ মনে করেন কারো মন পাওয়ার জন্য এবং নারীর চোখে আকর্ষণীয় হওয়ার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়। আসলে কিন্তু তেমন কিছুই নয়। চলুন, সেই বিষয়গুলো জেনে নেই-

১. ‌যে সব পুরুষ  চোখে চোখ রেখে নারীর সঙ্গে কথা বলতে পারেন, নারীর কাছে তারা বেশি আকর্ষণীয়। নারীরা এতে অনেক বেশি ভরসা এবং আত্মবিশ্বাস খুঁজে পান। অনেকের কাছে এই বিষয়টিই বেশ রোম্যান্টিকও বটে।

২. এমন অনেক সৌজন্যমূলক কাজ, যেমন কোথাও গেলে দরজা খুলে ধরা বা রেস্টুরেন্টে গেলে চেয়ার টেনে বসতে দেয়া, রাস্তা পার করে দেয়ার সময় হাত ধরা, এ ধরনের ছোট ছোট কাজগুলো মেয়েদের অনেক বেশি আকর্ষণ করে।

‌৩. শুনতে বেশ অদ্ভুত লাগলেও মেয়েরা ছেলেদের ফুলহাতা শার্টের হাতা ফোল্ড করে কুনুই পর্যন্ত গুটিয়ে রাখার প্রতি অনেক বেশিই আকর্ষণ বোধ করেন।

৪. সব সময় প্রেমিকা বা স্ত্রীর খোঁজ-খবর নেয়া পুরুষকে নারীদের অনেক বেশি পছন্দ করতে দেখা যায়। যিনি সব সময় সন্দেহ ‌না করে স্ত্রী বা প্রেমিকার নিরাপত্তার বিষয়টি মাথায় এনে কাজ করেন, তারা নারীদের কাছে অনেক পছন্দের হন।

৫. শিশুদের স‌ঙ্গে যেসব পুরুষেরা সময় কাটাতে পছন্দ করেন এবং শিশুরাও তাদের অনেক পছন্দ করেন, নারীদের চোখে এমন পুরুষ অনেক বেশি আকর্ষণীয়।

৬. মেয়েরা অনেক ক্ষেত্রেই সেই সব পুরুষদের বেশি পছন্দ করেন, যখন কোনো মেয়ে কোন কারণে রেগে গেলে বা অভিমান করলে ক্ষেপে যান না। তারা বরং প্রিয় মানুষের মুড ঠিক করার জন্য কাছে এগিয়ে যেতে পছন্দ করেন।

৭. পোশাক-আশাক এবং নিজের লুকের দিকে ভালো নজর এমন পুরুষই নারীর অনেক পছন্দের। পাগলাটে বা এলোমেলো ধরনের মানুষের স‌ঙ্গে সময় কাটাতে ভালো লাগলেও জীবন কাটানো পছন্দ করেন না অনেকে।

৮. খুব খারাপ সময় মানসিক অস্থিরতা কমাতে একটু নির্ভরতার মধুর হাসি দিতে পারে যেসব পুরুষ, নারীদের কাছে সব সময়ই অনেক বেশি আকর্ষণীয় তারা।‌‌

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status