|
নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরলেন ১৭ গৃহকর্মী
নতুন সময় প্রতিবেদক
|
|
নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরলেন ১৭ গৃহকর্মী শাহজালাল বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। এসব নারীরা নিয়োগকর্তা কর্তৃক নির্যাতনের শিকার হয়ে আশ্রয় নিয়েছিলেন ইমিগ্রেশন ক্যাম্প ও বাংলাদেশ দূতাবাসের সেইফ হোমে। জানা যায়, রোববার একই কারণে দেশে ফিরবেন ৩১ নারী গৃহকর্মী। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সহায়তায় এসব নারীকে দেশে ফেরত আনা হচ্ছে। সংস্থাটির মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরীফুল হাসান বলেন, গতবছর সৌদি থেকে ফিরেছিলেন ১৩৬৫ নারী গৃহকর্মী। চলতি বছরের মার্চ পর্যন্ত ফিরেছেন ৬৫০ নারী গৃহকর্মী। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
