|
নারায়ণগঞ্জে ডির্ভোস দেয়া স্ত্রীকে ধর্ষণ, চিৎকারে স্বামীকে গণধোলায়
নতুন সময় প্রতিনিধি
|
![]() নারায়ণগঞ্জে ডির্ভোস দেয়া স্ত্রীকে ধর্ষণ, চিৎকারে স্বামীকে গণধোলায় শুক্রবার (২৮ জুন) রাতে বন্দর উপজেলার মদনপুর চাঁনপুর এলাকায় এ ঘটনা ঘটে। এরপর শনিবার (২৯ জুন) ধর্ষিতা নিজেই বাদী হয়ে মজিবুরের বিরুদ্ধে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। জানা গেছে, প্রথমে বন্দর উপজেলার মদনপুর চাঁনপুর এলাকার জিয়াউল হকের মেয়ের (৩০) সঙ্গে বাদল মিয়ার শরিয়ত মোতাবেক বিয়ে হয়েছিল। বাদল মিয়া মারা গেলে মজিবুর রহমানের সঙ্গে ওই নারীর দ্বিতীয় বিয়ে হয়। কিন্তু বিয়ের পর দু’জনের মধ্যে বিরোধ দেখা দিলে এক বছর আগে তাদের ডির্ভোস হয়। এর পরও বিভিন্ন সময়ে মজিবুর তাকে নানাভাবে বিরক্ত করত। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার রাতে সে সাবেক স্ত্রীকে বাসায় একা পেয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এ সময় ধর্ষিতার চিৎকার শুনে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে এসে মজিবুরকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম । তিনি জানান, ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের এবং উক্ত মামলায় মজিবুরকে শনিবার (২৯ জুন) দুপুরে আদালতে পাঠানো হয়েছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
