ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬ ● ২৫ আশ্বিন ১৪৩৩
হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় ট্রেন্ট বোল্ট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 30 June, 2019, 12:41 AM

হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় ট্রেন্ট বোল্ট

হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় ট্রেন্ট বোল্ট

জেসন বেরেনডর্ফ রিভিউ নিলেও কোনো লাভ হলো না। কারণ তার পরও আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকল। ফলে অবিস্মরণীয় এক হ্যাটট্রিক দিয়ে ইতিহাসে নাম লিখিয়ে ফেললেন ট্রেন্ট বোল্ট।

বিশ্বকাপে নিউজিল্যান্ডের প্রথম কোনো ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিক করলেন বোল্ট। নিজের প্রথম ওভারে মাত্র এক উইকেট পান তিনি। কিন্তু হ্যাটট্রিক পেয়েছেন ইনিংসের একদম শেষ ওভারে।




নিউজিল্যান্ডের বিপক্ষে লন্ডনের লর্ডসে শনিবার টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৪৩ রান করে অস্ট্রেলিয়া।

ইনিংসের শুরুতেই পরপর কয়েকটি উইকেট হারিয়ে কিছুটা এলোমেলো হয়ে যায় অস্ট্রেলিয়া। ওখান থেকে ষষ্ঠ উইকেটে ১০৭ রানের জুটিতে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন খাজা ও কেয়ারি।

শেষ ওভারে পরপর তিন বলে উইকেট নিয়ে বিশ্বকাপে নিউ জিল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিক করার কীর্তি গড়েন ট্রেন্ট বোল্ট।

বোল্টের প্রথম শিকার উসমান খাজা। তিনি ৮৮ রান করে আউট হয়েছেন অন সাইডে খেলার জন্য উইকেট ছেড়ে অনেকটাই বেরিয়ে এসে।

বোল্টের দ্বিতীয় শিকার হয়েছেন মিচেল স্টার্ক। এই বাঁহাতি পেসারের তিন ইয়র্কারের মধ্যে এটিই সম্ভবত সেরা ছিল। স্টার্কের মিডল স্টাম্প উপড়ে ফেলেছেন তাতে।

আর পঞ্চম বলে লেগ স্টাম্পে করা ফুল লেংথের বল ব্যাটে লাগাতে পারেননি বেরেনডর্ফ। আবেদনের সঙ্গে সঙ্গেই আউট দিয়েছেন আম্পায়ার। শেষ ভরসা হিসেবে রিভিউ নিয়েও বাঁচতে পারেননি বেরেনডর্ফ।

ওয়ানডে ক্যারিয়ারে এটি বোল্টের দ্বিতীয় হ্যাটট্রিক। গত বছরের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে পেয়েছিলেন নিজের প্রথমটি। মোহাম্মদ শামির পর এ বিশ্বকাপে হ্যাটট্রিক করা দ্বিতীয় বোলারও হয়ে গেলেন এ বাঁহাতি পেসার। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status