ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬ ● ২৭ আশ্বিন ১৪৩৩
এলিনা শাম্মী’র বৃহস্পতি এখন তুঙ্গে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 29 June, 2019, 8:25 PM

এলিনা শাম্মী’র বৃহস্পতি এখন তুঙ্গে

এলিনা শাম্মী’র বৃহস্পতি এখন তুঙ্গে

দেশীয় শোবিজ অঙ্গনের প্রিয়মুখ এলিনা শাম্মী। তার বৃহস্পতি এখন তুঙ্গমুখী। প্রচুর কাজ করছেন নাটক, টেলিছবি, বিজ্ঞাপনচিত্র আর উপস্থাপনায়। সেই সঙ্গে কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করছেন মিষ্টি মুখের উঠতি তারকা এলিনা শাম্মী।




সুন্দরী সুহাসিনী এই গ্ল্যামার গার্ল গেলো ঈদে বেশ কিছু নামী দামী নাট্য পরিচালকের নাটকে অভিনয় করে দারুন ভাবে প্রশংসিত হয়েছেন। এলিনা শাম্মী জানান, গেলো ঈদে নির্মাতা মাবরুর রশিদ বান্নাহর দুটি নাটকে কাজ করেছেন। এর মধ্যে একটি হলো "লুজারস", যেখানে তার  বিপরীতে নায়ক ছিলেন ছোট পর্দার তারকা অভিনেতা মোশাররফ করিম। আরেকটি "হিটার হামজা", এটায় আ,খ,ম হাসান ছিলেন তার নায়ক।

গুণী নির্মাতা সালাহুদ্দিন লাভলু এর নাটক "আবার দেখা হলে" তে এলিনা শাম্মী অভিনয় করে ব্যাপক ভাবে প্রশংসিত এবং টিভি দর্শকদের কাছে আলোচিত হয়েছেন। গোলাম মোস্তফা শিমুল এর "ভালো করে বাসবো ভালো" টেলিছবিতে অভিনয় করেও দর্শকদের ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছেন বলে জানান, এলিনা শাম্মী।

তিনি বলেন, এসব নির্মাতার দারুন কিছু নাটকে অভিনয় করতে পারাটা আমার জন্যে যেমন ছিল আনন্দের, তেমনি চ্যালেঞ্জিংও ছিল। চ্যালেঞ্জিং ছিল এই কারণে যে, তাদের নাটকে অবশ্যই আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে চরিত্রানুগ অভিনয় করতে হবে। আমি সেটা সফল ভাবেই পেরেছি। তাই সবার প্রশংসা পেয়েছি। অন্যান্য নির্মাতার নাটক দিয়েও সাফল্য পেয়েছি। সব মিলিয়ে গেলো ঈদের কাজগুলো আমার অভিনয় ক্যারিয়ারে ভিন্ন মাত্রা যোগ করেছে বলে আমি মনে করি।

এলিনা শাম্মীর কাছে তার নতুন কাজ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সম্প্রতি পরিচালক সাব্বির আহমেদ সোহাগ এর স্বল্প দৈঘ চলচ্চিত্র "সাহেব বিবি" এর প্রধান চরিত্রে অভিনয় করেছি। এটা গ্রামীণফোন আয়োজিত রিল হান্ট প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়েছে। সামনের মাসে শুরু হতে যাচ্ছে তানভীর হাসান পরিচালিত "মধ্যবিত্ত" চলচ্চিত্রের শুটিংয়ের কাজ।

‘ইতিমধ্যেই ঈদ উল আজহার নাটকের কাজও শুরু করেছি। পরিচালক মৃত্তিকা মিরাজ এর "বিমূর্ত চিন্তা" নামে একটি সাত পর্বের ধারাবাহিকের  শুটিং শুরু করেছি। চ্যানেল আইতে প্রচার হবে ধারাবাহিক "সিম্পলের মধ্যে গর্জিয়াস"।’

সম্প্রতি এই আগুয়ান তারকা  মাদক বিরোধী একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন। এতে তার সহশিল্পীরা হলেন আবুল কালাম আজাদ, শতাব্দী ওয়াদুদ, শানারেই দেবী শানু, শ্যমল মাওলা ও সুষমা সরকার। এটি পরিচালনা করেছেন আছিফ রহমান।

কথায় কথায় এলিনা শাম্মী বলেন, তিনি বেশ কয়েকটি চলচ্চিত্রেও নায়িকা চরিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত ছবির মধ্যে "গন্তব্য" নামের ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। "লোনি" এবং "আমরা একটি সিনেমা বানানো" নামের আরও দুটি ছবিতে তিনি নায়িকা রূপে দর্শকদের অভিবাদন জানাবেন। আরেকটি ছবির নাম "মধ্যবিত্ত"।

তিনি বলেন, খুব শীঘ্রি আমি আরও দুটি চলচ্চিত্রে অভিনয়ের জন্যে  চুক্তিবদ্ধ হতে যাচ্ছি।

এসব কাজের পাশাপাশি একুশে টেলিভিশনে নিয়মিত উপস্থাপনা করছেন এলিনা শাম্মী। আবার বিভিন্ন টেলিভিশন চ্যানেল এ আমন্ত্রিত তারকা হিসেবে প্রায়শ তাকে সাক্ষাৎকার দিতে হচ্ছে। সব মিলিয়ে গেলো ঈদ এবং এর পর থেকে এই উঠতি শোবিজ তারকার ক্যারিয়ারের চাকা বেশ ভালোভাবে এগিয়ে চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status