|
এবার দিন-দুপুরে কিশোরকে কুপিয়ে হত্যা চেষ্টা
নতুন সময় প্রতিবেদক
|
![]() এবার দিন-দুপুরে কিশোরকে কুপিয়ে হত্যা চেষ্টা শুক্রবার সকালে যশোর জেলার কেশবপুর উপজেলায় এই ঘটনাটি ঘটে। কিশোর আবু শাহিনের বাড়ি কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামে। সে অত্র গ্রামের হায়দার মোড়লের একমাত্র ছেলে। জানা যায়, শুক্রবার (২৮ জুন) সকাল বেলায় বাড়ি থেকে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে বেরিয়েছিল। দুর্বৃত্তরা ভ্যানটা হাতিয়ে নেওয়ার জন্য যাত্রী সেজে তার গাড়িতে উঠে। পরে পাশ্ববর্তী পাটকেলঘাটা থানার ধানদিয়া গ্রামের পথের মাঝে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ভ্যানটা হাতিয়ে নেয় তারা। গুরুতর আহত অবস্থায় প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে তাকে খুলনা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আজ শনিবার সকালে আবু শাহিনের শারীরিক অবস্থা আরো খারাপের দিকে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হচ্ছে। তার চাচা এ খবর নিশ্চিত করেন। জানা যায়, ঢাকায় নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। মৃত্যুর সময় বিড়বিড় করে কি যেন বলছিল ছেলেটি। কেউ তার কথা বোঝেনি। জানা যায়, তার ভ্যানে চারজন ছিল। তার ভ্যানের দাম প্রায় ২৫ হাজার টাকা। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
