|
মেয়েকে রাস্তায় ফেলে কুপিয়ে নিজ গলায় ছুরি মারলো ব্যর্থ প্রেমিক
নতুন সময় ডেস্ক
|
|
মেয়েকে রাস্তায় ফেলে কুপিয়ে নিজ গলায় ছুরি মারলো ব্যর্থ প্রেমিক পুলিশ জানিয়েছে, যুবকের প্রেমে সাড়া দেয়নি যুবতী। অভিযুক্ত যুবক মেয়েটিকে বারবার হুমকি দিত আত্মহত্যার জন্য। পাত্তা না দিলে, মেয়েটিকে ছুরি দিয়ে কুপিয়ে নিজে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে ওই যুবক। দুজনেই এখন হাসপাতালে চিকিত্সাধীন। নৃশংস ভিডিয়োটি দেখলে শিউরে উঠবে সকলে। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, একটি মেয়েকে রাস্তার ধারে ফেলে ছুরি দিয়ে ক্রমাগত আঘাত করছে এক যুবক। আশেপাশে সবাই তাকে দেখছে তা বুঝতে পেরে চিত্কার করে নিজের গলায় ছুরি চালায় সে। অ্যাম্বুলেন্স আসার আগে পর্যন্ত যুবকটি বারবার ছুরি দিয়ে নিজের গলায় আঘাত করতে থাকে। পরে অচৈতন্য হয়ে মেয়েটির উপর পড়ে যায়। দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ের তদন্ত চালাচ্ছে পুলিশ। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
