|
ঢাকাস্থ নড়িয়া উপজেলা পেশাজীবী পরিষদের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় পানি সম্পদ উপমন্ত্রী
সরকারের ধারাবাহিকতা আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে
সাকিব আল রোমান
|
![]() সরকারের ধারাবাহিকতা আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে রাজধানীর কাকরাইলে আইডিইবি হলরুমে শুক্রবার বিকেলে ঢাকাস্থ নড়িয়া উপজেলা পেশাজীবী পরিষদের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এনামুল হক শামীম বলেন, ‘বাজেট নিয়ে সমালোচনা করার কোনো অধিকার নেই বিএনপির। এ বাজেট অবশ্যই উচ্চাভিলাষী বাজেট। কারণ শুধু বিএনপিই নয়, কেউ এত বড় বাজেট দিতে পারেনি। দেশকে এগিয়ে নিতে হলে বড় বাজেটই প্রয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার বাজেট দিয়েছে, তা শতভাগ বাস্তবায়ন হবে। কারণ বঙ্গবন্ধু কন্যাই একমাত্র নেত্রী যিনি জাতিকে স্বপ্ন দেখান এবং তা বাস্তবায়ন করেন।’ পানি সম্পদ উপমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী সর্বস্তরে সুষম উন্নয়নের জন্য প্রতিটি ক্ষেত্রে নজর দিয়ে বাজেট ঘোষণা করেছেন। নদী ভাঙন রোধে ১০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। ইতিপূর্বে কোনো সরকার তা রাখেনি। নদী ভেঙে যেন কারও ঘরবাড়ি হারাতে না হয়, কেউ যেন গৃহহীন না হয় সে ব্যবস্থা আমরা গ্রহণ করেছি।’ নড়িয়ার উন্নয়নে পেশাজীবীদের যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান শরীয়তুপুর-২ আসনের এ সংসদ সদস্য। তিনি বলেন, ‘দেশকে এগিয়ে নিতে কিংবা নিজ নিজ এলাকায় এগিয়ে নেয়া শুধু রাজনীতিবিদদের পক্ষে সম্ভব নয়। সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এগিয়ে নেয়া সম্ভব। এ জন্য যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- সাবেক বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ, সংস্কৃতি
মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবদুল্লাহ হারুন পাশা, কর কমিশনার আলী আজগর, সংগঠনের আহবায়ক নূরে হেলালের সভাপতিত্বে ও সদস্য সচিব ডা. ফারুক হোসেন শেখের পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আহবায়ক কমিটির সদস্য ও ঢাকাস্থ শরীয়তপুর সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, রূপালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার বিএম মনির হোসেন, পুলিশের বিশেষ শাখার উপরিদর্শক ইমরান সিকদার প্রমুখ। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
