ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬ ● ২৮ আশ্বিন ১৪৩৩
পুলিশ কর্মকর্তা হয়ে সন্ত্রাস দমনে ব্যস্ত নায়ক প্রসেনজিতের স্ত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 29 June, 2019, 7:30 PM

পুলিশ কর্মকর্তা হয়ে সন্ত্রাস দমনে ব্যস্ত নায়ক প্রসেনজিতের স্ত্রী

পুলিশ কর্মকর্তা হয়ে সন্ত্রাস দমনে ব্যস্ত নায়ক প্রসেনজিতের স্ত্রী

রূপেগুণে অনন্যা তিনি। সিনেমায় তার অভিষেক সেই নব্বই দশকের শেষ দিকে। সময়ের প্রায় সব জনপ্রিয় নায়কের সঙ্গে কাজ করে পেয়েছেন জনপ্রিয়তা। কাজের সূত্রে কলকাতার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রেমে পড়েন অর্পিতা চট্টোপাধ্যায়। সেই প্রেম থেকে বিয়ে।

টালিগঞ্জে এখন আদর্শ দম্পতি প্রসেনজিত-অর্পিতা। বিয়ের পরও কিছু চলচ্চিত্রে তারা কাজ করেছেন জুটি হয়ে। আবার স্বামীর বাইরে গিয়ে অন্যদের সঙ্গেও জুটি বেঁধেছেন তিনি। বলিউডেও একটি চলচ্চিত্রে বেশ খোলামেলা চরিত্রে কাজ করে প্রশংসিত হয়েছেন।




এবার অর্পিতা শুরু করেছেন আরও নতুন একটি সিনেমার কাজ। সেই ছবিতে তাকে দেখা যাবে পুলিশের অফিসার হিসেবে। শক্ত হাতে তিনি থানা সামলাবেন। দমন করবেন অপরাধ ও অপরাধীদের।

পরিচালক রাজর্ষি দে নির্মাণ করছেন ছবি ‘রাইফেল’। সেখানেই এমন চরিত্রে দেখা দেবেন তিনি। ছবিতে প্রাক্তন আইপিএসের ভূমিকায় দেখা যাবে কমলেশ্বর মুখোপাধ্যায়কে। তিনি ট্রেনিং ইনস্টিটিউটে অর্পিতা এবং আরেক অভিনেত্রী পূজারিণী ঘোষকে শেখাবেন কীভাবে ভয়ঙ্কর অপরাধীদের মোকাবিলা করতে হয়।

তাহলে কি সন্ত্রাসবাদীদের ধরার জন্য গোলাগুলি চালানোর পাশাপাশি মারপিট করতেও দেখা যাবে অর্পিতাকে? এমন প্রশ্নের মুখে সাংবাদিকদের অর্পিতার উত্তর, ‘আইপিএস অফিসার যখন, অ্যাকশন তো থাকবেই। ফিটনেসটাও জরুরি। সেটা আমি বরাবরই জিমে গিয়ে মেনটেইন করি। তবে এ ছবির অ্যাকশনের জন্য বক্সিংয়ের কিছু ট্রিকস শিখতে হয়েছে। দুষ্টের দমনের জন্য।’

ছবির অন্যতম অভিনেতা রুদ্রনীল ঘোষ। রুদ্র এই ছবিতে ভিলেন। অনস্ক্রিনে রাঁচির বাসিন্দা, বেআইনি অস্ত্র কারবারি। তাকে ধরতেই চলবে অর্পিতার অভিযান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status