ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ভাগ্নের খোঁজ পেতে নিজেই তদন্তে নামলেন সোহেল তাজ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 19 June, 2019, 1:05 PM

ভাগ্নের খোঁজ পেতে নিজেই তদন্তে নামলেন সোহেল তাজ

ভাগ্নের খোঁজ পেতে নিজেই তদন্তে নামলেন সোহেল তাজ

ভাগ্নে সৈয়দ ইফতেখার আলম সৌরভকে নিজেই খুঁজে বের করবেন বলে ঘোষণা দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ । মঙ্গলবার বিকেলে ফেসবুক লাইভে আসেন সোহেল তাজ। তদন্তের বিষয়ে তিনি নিয়মিত লাইভ করার কথা জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে।




তিনি বলেন, ইফতেখার শুধু তাঁর আত্মীয় নয়, সে এ দেশেরই ছেলে। কারও বিরুদ্ধে অভিযোগ উঠলে বিচারের মাধ্যমে সাজা হওয়াই গণতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য। তিনি নিজে এই শিক্ষা নিয়েই বড় হয়েছেন।

সোহেল তাজ বলেন, তদন্তের প্রথম ধাপ হিসেবে যেখান থেকে তাঁর ভাগ্নে সৌরভ অপহৃত হয়েছেন, তিনি সেখানে যাবেন। প্রত্যক্ষদর্শীদের বিবৃতি নেবেন।

তিনি বলেন, ‘পুলিশের কাছে যে ফুটেজ আছে তাতে কী দেখা যাচ্ছে?’ এর জবাবে সৌরভের বাবা বলেন, ‘ফুটেজে দেখা যায় গত ৯ জুন সন্ধ্যায় সৌরভ কোথায় দাঁড়িয়ে ছিলো এবং তার সঙ্গে কারা যোগাযোগ করলো। তারপর তাকে একটি কালো গাড়িতে করে তুলে নিয়ে যায়। এর আগে ঢাকার বনানী বাসা থেকে গত রমজান মে মাসের ১৬ তারিখে যারা তুলে নিয়ে গেছিলো র‌্যাব-১ পরিচয়ে তারাই গত ৯ জুন সকালে সৌরভকে ফোন করে দেখা করতে বলে।’ 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status