ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন টুকু ও সেলিমা রহমান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 19 June, 2019, 1:01 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 19 June, 2019, 2:28 PM

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন টুকু ও সেলিমা রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন টুকু ও সেলিমা রহমান

ইকবাল হাসান মাহমুদ টুকু ও সেলিমা রহমানকে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে।

বুধবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।

সবশেষ ২০১৬ সালে ১৯ মার্চ কাউন্সিলে ১৯ সদস্যের স্থায়ী কমিটির মধ্যে ১৭ জনের নাম ঘোষণা করা হয়। এই দীর্ঘদিন দলের স্থায়ী কমিটির পদ পূর্ণ করল বিএনপি।




বিএনপির স্থায়ী কমিটির ১৯ সদস্য হচ্ছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়া (পদাধিকার বলে), ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (পদাধিকার বলে), ড. খন্দকার মোশাররফ হোসেন, ব‍্যারিস্টার মওদুদ আহমদ, ব‍্যারিস্টার জমির উদ্দিন সরকার, তরিকুল ইসলাম (মৃত), মাহবুবুর রহমান, আ স ম হান্নান শাহ (মৃত), এম কে আনোয়ার (মৃত), রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর (পদাধিকার বলে), আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও সেলিমা রহমান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status