ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬ ● ২২ কার্তিক ১৪৩৩
এই গরমে কুলফিতেই স্বস্তি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 12 June, 2019, 12:08 PM

এই গরমে কুলফিতেই স্বস্তি

এই গরমে কুলফিতেই স্বস্তি

যে গরম পড়েছে, কিছু খাওয়ার কথা মনে হলেই ইচ্ছে হয় ঠাণ্ডা কিছু খেতে। আর এসময় আইসক্রিমের চেয়ে মজার খাবার কি হতে পারে!  তৈরি করুন ঠাণ্ডা ঠাণ্ডা কুলফি।

সহজ রেসিপি আপনাদের জন্য:


উপকরণ (৬টি কুলফির জন্য)




দুধ – ৫০০ গ্রাম

ফ্রেশ ক্রিম – আধা কাপ

কনডেন্স মিল্ক - আধা কাপ

পছন্দের ফলের রস - ১ কাপ

চিনি – আধা কাপ((স্বাদ মতো)

জাফরান – সামান্য

যেকোনো বাদাম কুঁচি-২ টেবিল চামচ।

পদ্ধতি
অল্প আঁচে দুধ জ্বালিয়ে ঘন করে অর্ধেকটা করুন।  ফ্রেশ ক্রিম ও কনডেন্স মিল্ক দিয়ে আরও ৫ মিনিট চুলায় রাখুন। খুব ভালো করে মিশিয়ে নিন।

দুধ ঠাণ্ডা করে জাফরান, ফলের রস, চিনি দিয়ে বিট করুন। কুলফির মিশ্রণে বাদাম কুঁচি দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিন। চাইলে মিক্সারে ৩০ সেকেন্ড বিট করে নিতে পারেন।

কুলফি তৈরির জন্য এবার পছন্দ মতো কুলফি বক্সে মিশ্রণ ঢেলে ডিপ ফ্রিজে রাখুন। ৬ ঘণ্টা পর ফ্রিজ থেকে বের করে খেয়ে দেখুন কেমন মজা হয়েছে আপনার নিজের তৈরি ঠাণ্ডা ঠাণ্ডা কুলফি।

আপনি পছন্দমতো সব কিছু যোগ করেই তৈরি করতে পারেন মজার কুলফি। চাইলে ফলের রসের পরিবর্তে যেকোনো ফ্রেভার দিতে পারেন। ঘরে বাদাম বা জাফরান না থাকলেও কুলফি খেতে ভালোই হবে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status