ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইসলাম মানুষের জীবনকে বদলে দেয়: পগবা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 12 June, 2019, 2:40 AM

ইসলাম মানুষের জীবনকে বদলে দেয়: পগবা

ইসলাম মানুষের জীবনকে বদলে দেয়: পগবা

পল লাবিলে পগবা, একজন ফরাসি ফুটবলার। জন্ম থেকে মুসলমান না হলেও পরে ধর্মান্তারিত হয়ে গ্রহণ করেছেন ইসলাম। ফরাসি ফুটবলারের বিশ্বাস, ইসলাম ধর্ম গ্রহণ করাটাই বদলে দিয়েছে তার জীবন।

ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডার জানিয়েছেন, ইসলাম সম্পর্কে মানুষের ধারণাও সঠিক নয়। ইসলাম সম্পর্কে মিডিয়াতে যা প্রচার হয়, তা সত্য নয় বলেও দাবি ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফুটবলারের।




পগবার মতে, ইসলামে সন্ত্রাস তো নেই’ই, বরং ইসলাম মানুষকে শান্তির সু-শীতল ছায়ার নিচে নিয়ে আসে এবং মানুষের জীবনকে বদলে দেয়।

তিনি বলেন, ইসলামই সবকিছু। এটা আমাকে কৃতজ্ঞ হতে সাহায্য করেছে। ইসলাম আমাকে পরিবর্তন করে দিয়েছে। আমার মনে হয় এটা আমাকে শান্তিপূর্ণ মানুষ হিসেবে প্রতিষ্ঠা করেছে। সবাই (পশ্চিমা বিশ্ব কিংবা অমুসলিমরা) যেভাবে দেখে, ইসলাম আসলে তেমন নয়। আমরা মিডিয়াতে যেমনটা দেখে থাকি যে, ইসলামে সন্ত্রাস আছে, জঙ্গিবাদ আছে। আসলে মোটেও তা নয়। এটা সত্যিই অনেক সুন্দর একটি ধর্ম। মিডিয়ায় একে ভুলভাবেই উপস্থাপন করা হয়। যে কারণে এই ধর্ম সম্পর্কে মানুষের ধারণা বদলে গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status