|
সংসদে প্রাথমিক স্কুলের সময় কমিয়ে আনার দাবি তুললেন এমপি এনামুল
নতুন সময় প্রতিবেদক
|
|
সংসদে প্রাথমিক স্কুলের সময় কমিয়ে আনার দাবি তুললেন এমপি এনামুল মঙ্গলবার জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নে তিনি বলেন, প্রাথমিক স্কুল গুলোতে সকাল সাড়ে নয়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ছয় ঘন্টা পাঠদান কার্যক্রম চলে। এই দীর্ঘ সময় শ্রেণিকক্ষে শিশু শিক্ষার্থীরা কাহিল হয়ে যায়। ফলে অনেক সময় ক্লান্ত হয়ে শিক্ষার্থীরা স্কুলের মাঠে চলে আসে। এই দশা থেকে মুক্তি পেতে তিনি স্কুলের সময় কমিয়ে আনা হবে কি না? তার এই প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, স্কুল গুলোতে বর্তমানে শ্রেণিকক্ষের সংকট রয়েছে তবে এর সমস্যা সমাধানে ইতোমধ্যে মন্ত্রণালয়ে সভা হয়েছে। শিগগিরই প্রাথমিক স্কুলগুলোর সময় কমিয়ে আনা হবে বলে জানান। এ সময় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। বিকাল ৫টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়। এ অধিবেশন ১১ জুলাই পর্যন্ত চলবে। এ অধিবেশনে বৃহস্পতিবার (১৩ জুন) ২০১৯-২০ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রাজধানীতে অনার-২০০ স্মার্টফোনে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে আতঙ্ক
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
