|
আবারো অন্তর্জালে উত্তাপ ছড়ালেন সুহানা!
নতুন সময় ডেস্ক
|
![]() আবারো অন্তর্জালে উত্তাপ ছড়ালেন সুহানা! সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সুহানার একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে সুহানাকে গানের তালে দুর্দান্ত ভঙ্গিতে পা মেলাতে দেখা গেছে। তার খুনে নাচে মাতোয়ারা নেটিজেনরা। ১৯ বছরের এই তরুণী স্বাধীনচেতা, ফ্যাশন সচেতন। তার রূপে মুগ্ধ অগণিত ভক্ত। আর যে কোনো অনুষ্ঠানেই বেশ আত্মবিশ্বাসী দেখায় সুহানাকে। বলিউডে অভিষেক না হলেও এরই মধ্যে অন্তর্জালে অগণিত ভক্ত-অনুরাগী শাহরুখ খানের মেয়ে সুহানা খানের। সামাজিক যোগাযোগমাধ্যমে এ তারকা-সন্তানের রয়েছে বেশ কয়েকটি ফ্যান পেজ। ইনস্টাগ্রামে ব্যক্তিগত অ্যাকাউন্ট থাকলেও একনিষ্ঠ অনুরাগীরা প্রায়ই তার নতুন নতুন ছবি ও ভিডিও প্রকাশ করেন। আর সেসব দ্রুত ছড়িয়ে পড়ে অন্তর্জালে। সুহানা এখন যুক্তরাজ্যের আর্ডিংলে কলেজে পড়াশোনা করছেন। তবে মাঝেমধ্যেই তিনি মুম্বাইয়ে নিজের ঘরে ফেরেন। মা-বাবাকে সঙ্গ দেন। আর নিজের সেরা বন্ধু শানায়া কাপুর ও অনন্যা পান্ডের সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটান। লন্ডনেও বন্ধুসংখ্যা কম নয়। গত বছর জনপ্রিয় ফ্যাশনবিষয়ক ম্যাগাজিন ‘ভোগ’-এ প্রচ্ছদকন্যা হন সুহানা। এরই মধ্যে গ্ল্যামার জগতে পা রেখেছেন তিনি, বলিউডে তার অভিষেক নিয়ে গুঞ্জন চলছে। যদিও বাবা বলছেন, লেখাপড়া শেষ করে তবেই অভিষেক। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রাজধানীতে অনার-২০০ স্মার্টফোনে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে আতঙ্ক
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
