|
বিয়ের আগে আজমীর শরীফে সিন্নি দিলেন নায়িকা নুসরাত
নতুন সময় ডেস্ক
|
![]() বিয়ের আগে আজমীর শরীফে সিন্নি দিলেন নায়িকা নুসরাত আগামী ১৩ই জুন কলকাতায় নুসরাতের বাড়িতে অনুষ্ঠিত হবে তার গায়ে হলুদ। আর ১৯শে জুন ইস্তানবুলে নিখিল জৈনর সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন এই নায়িকা। ১৩ই জুন সকালে কলকাতায় তার নিজের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান হবে। প্রিয় বান্ধবী চিত্রনায়িকা মিমি চক্রবর্তী উপস্থিত থাকবেন গায়ে হলুদের অনুষ্ঠানে। ইস্তানবুলে ১৭ই জুন বিলাসবহুল ইয়টে পার্টির আয়োজন করা হবে। আর তার পরের দিন মেহেদি ও সংগীত অনুষ্ঠান আর ১৯শে জুন বিয়ের অনুষ্ঠান। ইস্তানবুলেও মিমি উপস্থিত থাকবেন। জানা গেছে, নুসরাত জাহানের হবু বর নিখিল জৈন। কলকাতার ছেলে। ব্যবসায়ী, তবে চলচ্চিত্রের সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ নেই। এমপি বিড়লা ফাউন্ডেশনে পড়াশোনার পর যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্টের ওপর পড়াশোনা করেছেন। তাঁদের অনেক দিনের জানাশোনা, প্রেম। এবার দেশের বাইরে তাঁরা বিয়ে করছেন। এরই মধ্যে নাকি আত্মীয় আর বন্ধুদের কাছে নুসরাত জাহানের বিয়ের নিমন্ত্রণপত্র পৌঁছে গেছে। কলকাতায় নায়িকার পার্ক সার্কাসের ব্রড স্ট্রিটের বাড়িতে এখন বিয়ের ধুম লেগেছে। এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে রাজনীতিতে যোগ দিয়েছেন নুসরাত জাহান। ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বসিরহাট থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রাজধানীতে অনার-২০০ স্মার্টফোনে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে আতঙ্ক
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
