|
অনলাইনে ভিক্ষুক স্ত্রী, প্রতারণা করলেন ৪২ লাখ টাকা!
নতুন সময় ডেস্ক
|
|
অনলাইনে ভিক্ষুক স্ত্রী, প্রতারণা করলেন ৪২ লাখ টাকা! এ ঘটনা জানাজানি হলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মিথ্যে খবর রটিয়ে মানুষকে প্রতারিত করে টাকা নেয়ার অভিযোগ ওঠে। এমনকি তার স্বামী ঘটনাটি জানার পর পুলিশে খবর দেন। ওই 'ভিক্ষুক' প্রতারণার উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় নিজের ব্যর্থ দাম্পত্য জীবনের মিথ্যে খবর ছড়িয়ে দেন। তিনি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারে সন্তানদের ছবিসহ একটি পোস্ট লেখেন। যেখানে তিনি জানান, তার স্বামী তাকে ছেড়ে গেছেন। এখন সন্তানদের ভরণ পোষণের জন্য অর্থের প্রয়োজন। এই পোস্ট দেখে তার ওপর সহানুভূতিশীল হয়ে অনেক মানুষ টাকা পাঠিয়ে দেন। তবে পোস্টটি তার স্বামীর চোখে পড়তেই বাধে বিপত্তি। তৎক্ষণাৎ তিনি পুলিশে খবর দেন। পুলিশকে জানান, সন্তানরা তার মায়ের সঙ্গে নয়, বাবার সঙ্গেই থাকে। পরে অনলাইনে মানুষকে প্রতারিত করার অভিযোগে দুবাই পুলিশ ওই নারীকে গ্রেফতার করে। দেশটিতে এই ধরনের অপরাধ অত্যন্ত ঘৃণ্য বলে বিবেচিত হয়। দুবাই পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, এই ধরণের অপরাধকে আমরা বরদাস্ত করব না। অনেকে রোগ কিংবা অক্ষমতার কারণ দেখিয়ে মানুষের উদার মনোভাবকে ব্যবহার করে থাকেন। সূত্র: আজকাল |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
