|
পুরুষদের বোতাম ডানদিকে আর নারীদের বাঁদিকে থাকার রহস্য!
নতুন সময় ডেস্ক
|
|
পুরুষদের বোতাম ডানদিকে আর নারীদের বাঁদিকে থাকার রহস্য! রাজাই হোক বা সেনানি, তাদের ডান হাতে ধরতে হতো তলোয়ার। খালি বলতে বাঁ হাত। বাঁ হাতে বোতাম খোলাপরার সুবিধার জন্যই জামার বোতাম বসানো হতো ডান দিকে। আর নারীদের ক্ষেত্রে বাচ্চাকে যেহেতু বাঁদিকে ধরতে হয়, তাই ডান হাত খালি থাকে। বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় ডান হাতে বোতাম খুলতে হয়। সেক্ষেত্রে বোতাম ডানদিকে থাকলে খুলতে কষ্ট হতো। তা মাথায় রেখেই বাঁদিকে বোতাম বসানো হয়। পুরুষরা ঘোড়া নিয়ে ছুটলে রাস্তার বাঁদিক ঘেঁষেই যেতেন, যাতে ডান দিকে তলোয়ার চালাতে সুবিধা হয়।সেই তলোয়ার গোঁজা থাকত বাঁ কোমরে। বের করার সময় তলোয়ার যাতে জামা বা কোটের বোতামের খাঁজে আটকে না যায়, তার জন্যই বোতাম বসানো হতো ডানদিকে। নারীরা যখন ঘোড়ায় চড়তো বা এখন বাইকে বসেন, দুটো পা-ই সাধারণত বাঁদিকে থাকে। শার্টের ভিতরে যাতে হাওয়া না ঢুকতে পারে, তার জন্যই বোতাম বসানো হয় বাঁদিকে। আরো একটি কারণ হলো, নারীরা যে পুরুষদের থেকে কোনো অংশে কম নয়, তা বোঝানোর জন্যই পুরুষের মতো জামা পরছেন। তারপরেও বৈচিত্র্যর কথা ভেবে পরিকল্পিত ভাবেই নারীরা জামার বাঁদিকে বোতাম বসিয়েছেন। দর্জিকে একসঙ্গে অনেক জামা বানাতে হতো। পুরুষ ও নারীদের জামা যাতে মিশে না যায়, চট করে আলাদা করে নেওয়ার সুবিধার জন্যই এই ব্যবস্থা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
