|
৪৫ শতাংশ ছাড় দিচ্ছে গ্র্যান্ড সুলতান রিসোর্ট
নতুন সময় ডেস্ক
|
![]() ৪৫ শতাংশ ছাড় দিচ্ছে গ্র্যান্ড সুলতান রিসোর্ট আট ধরণের বিভিন্ন মানের সুবিধাসহ এখানে সর্বমোট ১৩৫ টি কক্ষ রয়েছে। এরমধ্যে কিং ডিলাক্স, কুঈন ডিলাক্স ও থ্রিপল ডিলাক্স ১৩ হাজার ২০০ টাকা, এক্সক্লুসিভ স্যুইট কিং ও এক্সক্লুসিভ স্যুইট কুঈন ১৮হজার ৭০০ টাকা, রয়্যাল স্যুইট ডিলাক্স ২৮হাজার ৩৮০ টাকা এবং প্রেসিডেন্সিয়াল স্যুইট ৪২হাজার ৬৮০ টাকা ভাড়ায় পাওয়া যাবে। এই টাকার মধ্যে এক রাত থাকা ও সকালের নাস্তা পাবেন। ভাড়ার সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট যোগ হবে। এই রিসোর্টে অবস্থান করে শ্রীমঙ্গলের পর্যটনস্থলগুলোতে ঘুরে বেড়াতে পারবেন হোটেল কর্তৃপক্ষের ব্যবস্থাপনায়। খেলাধুলার জন্য রয়েছে একটি অসাধারণ ৯ হোল অ্যামেচার গলফ মাঠ, লং টেনিস মাঠ, ব্যাডমিন্টন, বিলিয়ার্ড ও টেবিল টেনিস খেলার আয়োজন। শিশুদের জন্য আলাদা খেলার জোন রয়েছে। সুদৃশ্য ৩টি সুইমিং পুলে রয়েছে পানির তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা। থ্রিডি থিয়েটার হলে সিনেমা দেখা, পাঠাগারে বই পড়ে সময় কাটানো আর গলফ মাঠে খেলাধূলা সবমিলিয়ে অবকাশ যাপনের সকল ব্যবস্থাই আছে এখানে। এছাড়াও আছে জিমনেশিয়াম, স্পা কর্ণার আর ম্যাসেজ পার্লার। ঢাকা থেকে ট্রেনে করে শ্রীমঙ্গল যেতে কমলাপুর কিংবা বিমান বন্দর রেলওয়ে স্টেশান হতে উপবন, জয়ন্তিকা, পারাবত অথবা কালনী এক্সপ্রেস ট্রেনকে বেছে নিতে পারেন আপনার ভ্রমণ সঙ্গী হিসাবে। শ্রেণী ভেদে জনপ্রতি ট্রেনে যেতে ভাড়া ২২০ থেকে ১০০০ টাকা। ট্রেনে যেতে সময় লাগে পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘণ্টা। এছাড়া ফকিরাপুল অথবা সায়দাবাদ থেকে বাসে করে ৪ ঘণ্টায় যেতে পারে শ্রীমঙ্গল। সেখান থেকে মাইক্রোবাস বা সিএনজি দিয়ে গ্রান্ড সুলতান টি রিসোর্ট। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
