ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
বৃষ্টি বিভ্রাট থেকে বাঁচতে ছাদ স্টেডিয়ামই সমাধান?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 11 June, 2019, 10:35 PM

বৃষ্টি বিভ্রাট থেকে বাঁচতে ছাদ স্টেডিয়ামই সমাধান?

বৃষ্টি বিভ্রাট থেকে বাঁচতে ছাদ স্টেডিয়ামই সমাধান?

ক্রিকেট বিশ্বকাপের শুরুটা দারুণ হলেও বর্তমান অবস্থা কিছুটা মন খারাপ করে দেয়ার মতো। সেখানে এখন এই বৃষ্টি তো এই রোদ, চলছে মেঘ-বৃষ্টির লুকোচুরি। ফলাফল ম্যাচ বন্ধ।

এখন পর্যন্ত বৃষ্টি বাগড়ায় ভেস্তে গেছে দু’টি ম্যাচ। কার্টেল ওভারেও খেলতে হয়েছে দু’একটা। 



আজ মঙ্গলবার (১১ জুন) বাংলাদেশ বনাম শ্রীলংকার ম্যাচেও বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ার সম্ভবনা প্রবল। এ অবস্থায় সবার মনে একটি প্রশ্ন, ছাদযুক্ত কোন ক্রিকেট স্টেডিয়াম কি করা যায়না? কেমন হত যদি পুরো স্টেডিয়ামটি ঢাকা থাকতো ছাদ দিয়ে?

ক্রিকেটে কি আদৌ সম্ভব এভাবে ছাদ দিয়ে ঢেকে ম্যাচ আয়োজন করা? বাস্তবে কিন্ত এমন স্টেডিয়াম আছে অস্ট্রেলিয়ায়। মেলবোর্নে তৈরি করা হয়েছে এমন একটি স্টেডিয়াম, যেখানে বৃষ্টি বাগড়া হয়ে দাঁড়াতে পারবে না। কারণ ছাদ দিয়ে ঢেকে রাখা হয়েছে সম্পূর্ণ স্টেডিয়ামটি।

মেলবোর্নের ডকল্যান্ডে অবস্থিত ইতিহাদ স্টেডিয়ামটি তৈরি হয়েছে বিশেষভাবে। বর্তমানে স্পন্সরের জন্য স্টেডিয়ামটি মারভেল স্টেডিয়াম নামে সবার কাছে পরিচিত।

১৯৯৬ সালে এই স্টেডিয়ামটি তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়। স্টেডিয়ামটি নির্মাণে খরচ হয়েছে ৪৬০ মিলিয়ন ডলার যা বাংলাদেশী মুদ্রায় ৩ হাজার ৮ শত ৮৩ কোটি টাকা। ২০০০ সালে শেষ হয় এই স্টেডিয়ামের নির্মাণ কাজ।

তবে এই স্টেডিয়ামটি কিন্তু কেবল ক্রিকেট স্টেডিয়াম হিসেবে নির্মিত হয়নি। এখানে অস্ট্রেলিয়ান রুলস ফুটবল স্টেডিয়াম এবং অস্ট্রেলিয়ান ফুটবল লিগের প্রধান সদর দফতর হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।

এই স্টেডিয়ামে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ান ঘরোয়া ক্রিকেট লিগ বিগ ব্যাশ ক্রিকেট আয়োজিত হয়েছে। তবে কেবল ঘরোয়া ক্রিকেটই নয়, আন্তর্জাতিক ক্রিকেটও আয়োজিত হয়েছে এখানে।

২০০০ সালে নির্মাণ কাজ শেষ হওয়ার পর সে বছরই ১৬ আগস্ট অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে এই স্টেডিয়ামে। ২০০৬ সালের ৩ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা আর অস্ট্রেলিয়ার মধ্যকার ওয়ানডে ম্যাচের পর আর আন্তর্জাতিক কোন ক্রিকেট ম্যাচ হয়নি এখানে।

ইংল্যান্ডে যদি এমন ছাদ ঘেরা স্টেডিয়াম থাকতো তাহলে হয়তো শ্রীলংকা-পাকিস্তানের মধ্যকার ম্যাচ পরিত্যক্ত হতো না। পয়েন্ট ভাগাভাগি হতো না দক্ষিণ আফ্রিকা ও উইন্ডিজের মধ্যকার ম্যাচে। এমন কি আজকের ম্যাচটি নিয়েও থাকতো না কোনো দুঃশ্চিন্তা।

যুগের সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তন আসছে ক্রিকেটে। সময়ের প্রয়োজনেই হয়তো একসময় ছাদ ঘেরা ক্রিকেট স্টেডিয়াম দাবী হয়ে দাঁড়াবে। এমন কিছু হলে ক্রিকেটের জন্যই মঙ্গল হবে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status