|
আইসিসির কভারে নগ্ন ছবি!
নতুন সময় ডেস্ক
|
|
আইসিসির কভারে নগ্ন ছবি! তবে এবার আইসিসির ফেসবুক কভারে দেখা গেলো ভিন্ন ধরনের ছবি। যে ছবি দেখে অবাক হয়েছেন ভক্ত-সমর্থক সহ ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই। ১১ জুন (মঙ্গলবার) আইসিসির ফেসবুক কভারে নতুন ওই ছবিটি আপলোড করেছে। ছবিতে দেখা যায় এক শর্ট স্কার্ট পরিহিতা এক নারী খেলছেন ছেলেদের সঙ্গে। গ্লাভস প্যাড লাগিয়ে ব্যাট করছেন ২২ গজের পিচে। তার পড়নে শর্ট স্কার্ট জাতীয় পোশাক থাকলেও সম্পুর্ণ পা-ই ছিল উন্মুক্ত। তিনি বলটি উড়িয়ে মারার চেষ্টা করলেও মিস করে তা চলে যায় কিপারের কাছে। কোনো ক্যাপশন না থাকায় ছবিটি দেখে নানান মন্তব্য করছেন ক্রিকেটামোদীরা। অনেকের মনেই প্রশ্ন জাগে কে এই নারী? কভারের নারীর নাম র্যাচেল ফ্লিন্ট। ১৯৩৯ সালে আজকের এই দিনে তার জন্ম। ২২টি ‘ওমেন টেস্টে’ ওই ক্রিকেটার ১২ বছর ইংল্যান্ড মহিলা দলের অধিনায়কও ছিলেন। ব্যাটিংয়ের পাশাপাশি লেগস্পিন বোলিংও করতেন তিনি। জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা জানিয়েই আইসিসি ছবিটি কভার ফটো হিসেবে পোস্ট করেছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও দ্রুত নির্বাচনের দাবিতে স্মারকলিপি
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
