|
এখনো মিথিলার বাসায় যান তাহসান!
নতুন সময় প্রতিবেদক
|
|
এখনো মিথিলার বাসায় যান তাহসান! তবে এই মিথিলার বাসায় তাহসানের যাতায়াত শুধু তাদের একমাত্র মেয়ে আইরা তেহরীম খানের জন্যই। সম্প্রতি একটি গনমাধ্যমে তাহসানের সঙ্গে যোগাযোগের প্রসঙ্গে মিথিলা বলেন, তাহসানের সঙ্গে যোগাযোগ হয়, কথা হয়। ও আমার বাসায় আসে। এ সময় মিথিলা আরো বলেন, আমাদের বিবাহবিচ্ছেদ হয়েছে ২০১৭ সালের ২০ জুলাই আমি আর তাহসান যৌথভাবে সেই ঘোষণা দিয়েছি। আমাদের একমাত্র সন্তান আইরা তেহরীম খান। ও আমার কাছেই থাকে। ওর সঙ্গে দেখা করতে তাহসান আসে। আইরার ব্যাপারে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিই। মেয়ের জন্য যতটুকু দরকার, ঠিক ততটুকুই। বিচ্ছেদের পর থেকেই তাহসান-মিথিলা দুজনেই সিঙ্গেল রয়েছেন। তবে মিথিলার সঙ্গে অভিনেতা জন কবির ও টালিউডের নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে প্রেমের কথা উঠে। যদিও এই সম্পর্ককে নেহাতই গুঞ্জন বলে দাবি করেছেন মিথিলা। এদিকে, সম্প্রতি ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে জনপ্রিয় গায়ক অর্ণবের গান ‘কী হলে কী হতো’। গানটিতে মডেল হিসিবে দেখা গেছে মিথিলাকে। তবে এবারের ঈদুল ফিতরের কোনো নাটকে দেখা যায়নি এই অভিনেত্রীকে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রাজধানীতে অনার-২০০ স্মার্টফোনে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে আতঙ্ক
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
