ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৭ বৈশাখ ১৪৩৩
সবসময় নিজের ফোন নিয়ে ব্যস্ত থাকেন তামিম!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 11 June, 2019, 10:28 PM

সবসময় নিজের ফোন নিয়ে ব্যস্ত থাকেন তামিম!

সবসময় নিজের ফোন নিয়ে ব্যস্ত থাকেন তামিম!

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কে দেয়া এক ভিডিও সাক্ষাৎকারে বাংলাদেশ দলের অলরাউন্ডার পঞ্চ পাণ্ডবের একজন মাহমুদুল্লাহ রিয়াদ সতীর্থদের নিয়ে কথা বলেছেন। সাক্ষাৎকারে মাহমুদুল্লাহকে বাংলাদেশ দলের খেলোয়ারদের নিয়ে বেশ কিছু মজার মজার প্রশ্ন করা হয়। এ সময় মাহমুদুল্লাহকে বেশ ফুরফুরে মেজাজে প্রশ্নের উত্তর দিতে দেখা যায়। প্রশ্নের উত্তরে মাহমুদুল্লাহ যেন হেসেই অস্থির।




মাহমুদুল্লাহকে প্রশ্ন করা হয়, বাংলাদেশ দলে মোবাইল নিয়ে সবসময় পড়ে থাকেন বা কথা বলেন কে বেশি? এ প্রশ্নের জবাবে তিনি হেসে হেসে দেশ সেরা ব্যাটসম্যান তামিম ইকবালের নাম বলে দেন।

দলে কে বেশি সেলফি তোলেন? এ প্রশ্নের জবাবে প্রাণখুলে তৃপ্তির হাসিতে সাব্বির রহমানের নাম উল্লেখ করেন।

সব সময় বাসে উঠতে দেরি করেন কে? এর উত্তরে মাহমুদুল্লাহ কি বলবেন বুঝে উঠতে যেন কষ্ট হচ্ছে। বাধ্য হয়েই হাসি মুখে বললেন দলের কান্ডারি মাশরাফী বিন মোর্ত্তজার কথা।

এরপর বলা হয়, সতীর্থদের মধ্যে কে ভাল নাচে? এ প্রশ্নের উত্তরে দলের তরুণ ক্রিকেটার মিরাজের নাম বলে আবারো হাসলেন রিয়াদ।

রোমান্টিক কমেডি পছন্দ করেন কে?  একেকটি প্রশ্নে মাহমুদুল্লাহকে কখনো চিন্তিত মনে হয়নি। একান্ত প্রাণখোলা উত্তর। এবার এই প্রশ্নের জবাবে বললেন বিশ্বসেরা অলরাউন্ডারের নাম, অর্থাৎ সাকিব আল হাসান।

হাসির মাঝে একের পর এক ভিন্ন আমেজের প্রশ্নে বিব্রত না হয়ে উত্তর দিয়েই যাচ্ছিলেন তিনি। আবারো প্রশ্ন, এবার জিজ্ঞেস করলেন বাংলাদেশ দলে  সবচেয়ে বেশি গুগলে নিজেকে সার্চ করেন কে? সোজা উত্তর সাইফুদ্দিন।

ঘুম থেকে উঠে সবচেয়ে বেশি রেগে থাকেন কে? ভাইরা ভাই বলে কথা! কি আর করা, বলেই দিলেন মুশফিকুর রহিমের নাম।

আর প্রতি প্রশ্নোত্তরে যেন হাসি থামেই না মাহমুদুল্লাহর। এখানেই শেষ নয় সবসময় জিমে থাকেন মুশফিক তাও ফাঁস করে দিলেন মাহমুদুল্লাহ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status