|
রিজভীর ১৫ সমর্থককে পিটিয়ে কার্যালয়ে থেকে বের করে দিলেন ছাত্রদল
নতুন সময় প্রতিবেদক
|
![]() রিজভীর ১৫ সমর্থককে পিটিয়ে কার্যালয়ে থেকে বের করে দিলেন ছাত্রদল মঙ্গলবার (১১ জুন) বিকেল ৪টার পর ছাত্রদলের বিদ্রোহীরা কার্যালয়ের মূল ফটকের তালা খুলে ভেতরে প্রবেশ করে। কিছু সময় পর ভেতর থেকে ছাত্রদলের ঢাকা মহানগর পূর্বের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম নয়নের অনুসারীদের বের করে আনতে দেখা যায়। এ সময় বাইরে থাকা নেতাকর্মীরা তাদের কিল ঘুষি লাথি মারেন। সর্বশেষ নয়নকে বের করা আনা হয়। গেটের সামনে বিক্ষুব্ধরা নয়নকেও কিল-ঘুষি মারতে থাকেন। পরে ছাত্রদলেরই কয়েকজন তাঁকে সেখান থেকে উদ্ধার করে সিএনজিচালিত একটি অটোরিকশাতে তুলে দেন। কার্যালয়ের ভেতরে থাকা কয়েকজন জানিয়েছেন, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভীর সঙ্গে বাকবিতণ্ডা চলছে। রিজভী যদি সম্মানের সঙ্গে বের না হন, তাহলে তাঁকে টেনেহিঁচড়ে রাস্তায় নামানো হবে- এমন হুমকি দিয়েছেন ছাত্রদলের সাবেকরা। এর আগে আজ বেলা ১১টার দিকে সদ্য বিলুপ্ত ছাত্রদলের কমিটির নেতারা কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে রিজভীকে রেখেই তালা লাগিয়ে দেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রাজধানীতে অনার-২০০ স্মার্টফোনে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে আতঙ্ক
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
