|
যে কারণে বিয়ে করছেন না রাকুল প্রীত
নতুন সময় ডেস্ক
|
![]() যে কারণে বিয়ে করছেন না রাকুল প্রীত রাকুল অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ বলিউড সিনেমা ‘দে দে পেয়ার দে’। রোমান্টিক-কমেডি ঘরানার সিনেমাটিতে ৫০ বছর বয়সি পুরুষের সঙ্গে ২৬ বছর বয়সি নারীর প্রেম দেখানো হয়েছে। এতে ২৬ বছর বয়সি নারীর চরিত্রে অভিনয় করেছেন রাকুল। ব্যক্তিগত জীবনে ৫০ বছর বয়েসি কাউকে পছন্দ হলে শুধু বয়েসের কারণে পিছিয়ে যাবেন কিনা? এমন প্রশ্নের জবাবে রাকুল বলেন, ‘কখনোই না! কাউকে বয়সের মতো তুচ্ছ বিষয় দিয়ে বিচার করি না। আমি সত্যিকারের ভালোবাসায় বিশ্বাসী। আর সেটা শুধু দুটো মানুষের মন থেকেই হয়। দুটো মানুষ যদি একে অপরের সঙ্গে সুখী থাকে, তাদের বয়স যা-ই হোক না কেন, তাতে অন্য কারো কিছু বলার থাকতে পারে না। অসমবয়সি দুটো মানুষ একে অপরের সঙ্গে সুখী আছে, এটা বেশি ভালো? না কি সমবয়সি একটা কাপল যারা রোজ নিজেদের মধ্যে ঝগড়া করছে বা একে অপরকে ঠকাচ্ছে সেটা ভালো?’ বয়সে বড় কারো প্রেমে পড়েছিলেন কিনা? এমন প্রশ্নের জবাবে এ অভিনেত্রী বলেন, ‘একজনের ওপর ক্রাশ ছিল। সে আমার চেয়ে সাত বছরের বড় ছিল। কিন্তু সেটা শুধু ক্রাশ, সম্পর্ক বলা চলে না।’ ২০০৯ সালে কন্নড় ভাষার ‘গিলি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় নাম লেখান রাকুল। ২০১৪ সালে ‘ইয়ারিয়া’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু দর্শকপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী। গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে রাকুল অভিনীত তামিল ভাষার ‘এনজিকে’ সিনেমাটি। এছাড়া তেলেগু, তামিল ও হিন্দি ভাষার একটি করে সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রাজধানীতে অনার-২০০ স্মার্টফোনে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে আতঙ্ক
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
