|
এক সপ্তাহের জন্য ছিটকে গেলো সাকিব!
নতুন সময় প্রতিবেদক
|
|
এক সপ্তাহের জন্য ছিটকে গেলো সাকিব! বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, আপাতত এক সপ্তাহ বিশ্রাম দেওয়া হলেও আগামী ১৭ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের পরবর্তী ম্যাচ খেলতে তাঁর কোনো বাধা নেই। তবে ব্রিস্টলে বৃষ্টির কারণে টস হতে দেরি হওয়া বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে সাকিব খেলতে পারছেন না এটা নিশ্চিত। অবশ্য এই ম্যাচটি মাঠে গড়াবে কি না, সেটা নিয়েও সংশয় রয়েছে। গত শনিবার কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে খেলার সময় ঊরুতে চোট পান সাকিব। এর পরই সাকিবের খেলা নিয়ে দুশ্চিন্তায় পড়তে হয় বাংলাদেশকে। গতকাল সোমবার ব্রিস্টলের একটি হাসপাতালে চোটের জন্য স্ক্যানও করিয়েছেন সাকিব আল হাসান। এবারের বিশ্বকাপে দারুণ উজ্জ্বল সাকিবের ব্যাট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে ৭৫ ও নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৬৪ রান করেন তিনি। আর ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচে খেলেন ১১৯ বলে ১২১ রানের চমৎকার একটি ইনিংস। বিশ্বকাপে এটি বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরি এবং সাকিবের প্রথম বিশ্বকাপ সেঞ্চুরি। এদিকে চলমান বিশ্বকাপে সাকিবের ঝুলিতে জমা পড়েছে বেশ কয়েকটি রেকর্ড। গত রোববার বাংলাদেশের প্রথম ম্যাচে গড়েছিলেন দারুণ রেকর্ডও, ওয়ানডেতে দ্রুত পাঁচ হাজার রান ও ২৫০ উইকেট। ১৯৯ ম্যাচে তিনি এই কীর্তি গড়েছিলেন। দুদিন বাদে গত বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে আরেকটি কীর্তি গড়েন সাকিব। ওয়ানডে ক্যারিয়ারে ২০০তম ম্যাচ খেলেন তিনি। এর আগে বাংলাদেশের পক্ষে দুজন ২০০ বা তার চেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলেছেন। মাশরাফি বিন মুর্তজা ও মুশফিকুর রহিম। মাশরাফি ২১২ এবং মুশফিকুর রহিম ২০৮তম ওয়ানডে ম্যাচ খেলেছেন। এ ছাড়া তামিম ইকবাল ১৯৬ ও মাহমুদউল্লাহ ১৭৮টি ওয়ানডে ম্যাচ খেলেন বাংলাদেশ দলের হয়ে। আর সাকিব খেলেছেন ২০১ ম্যাচ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রাজধানীতে অনার-২০০ স্মার্টফোনে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে আতঙ্ক
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
