ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 11 June, 2019, 7:55 PM

ফাইল ছবি

ফাইল ছবি

মাদারীপুরের কালকিনিতে এক স্কুলছাত্রীকে গভীর রাতে বাড়ি থেকে ডেকে পাশের পাটক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত রোববার দিবাগত গভীর রাতে উপজেলা লক্ষীপুর গ্রামে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ প্রথমে মামলা না নিয়ে ওই কিশোরী ও তার স্বজনদের লাঞ্ছিত করেছে বলে অভিযোগ করেছে কিশোরীর পরিবার।




স্থানীয় সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার লক্ষীপুর গ্রামের ওই স্কুলছাত্রীকে রোববার দিবাগত গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে পাশের পাটক্ষেতে ধর্ষণ করে একই এলাকার ওয়ারেশ খানের ছেলে রাজিব খান। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে রাজিবকে আটকে রেখে পুলিশে খবর। পরে খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই বেল্লালসহ পাঁচ পুলিশ সদস্য সেখানে গিয়ে উল্টো ওই স্কুলছাত্রী ও তার স্বজনদের শারীরিকভাবে লাঞ্ছিত করে। তারা (পুলিশ) রাজিবকে উদ্ধার করে নিয়ে যায়।

এ ঘটনায় সোমবার সকালে কালকিনি থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে মীমাংসা করে দেয়ার কথা বলে স্কুলছাত্রী ও তার স্বজনদের সারাদিন থানায় বসিয়ে রাখা হয়। পরে মাদারীপুরের পুলিশ সুপার সুব্রত কুমার হালদার বিষয়টি জানতে পেরে তার হস্তক্ষেপে রাতে মামলা নেয়া হয়।

এদিকে সোমবার রাতে ওই স্কুলছাত্রীকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হলেও পুলিশের হুমকিতে রাতেই তাকে হাসপাতালে থেকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেছে ছাত্রীর পরিবার।

পরিবারের দাবি, এ ঘটনায় অভিযুক্ত আসামিকে এখনও গ্রেফতার করেনি পুলিশ। এছাড়া অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

তবে এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লার দাবি, স্কুলছাত্রী ও তার স্বজনদের লাঞ্ছিত করার অভিযোগ সত্য নয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status