ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ জুলাই ২০২৬ ৫ শ্রাবণ ১৪৩৩
কুড়িগ্রামের বানিজ্য মেলায় আসা মডেল শিল্পীর সম্ভ্রম হানির চেষ্টা আলোচোনা তুমুলে
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Sunday, 19 July, 2026, 6:38 PM

কুড়িগ্রামের বানিজ্য মেলায় আসা মডেল শিল্পীর সম্ভ্রম হানির চেষ্টা আলোচোনা তুমুলে

কুড়িগ্রামের বানিজ্য মেলায় আসা মডেল শিল্পীর সম্ভ্রম হানির চেষ্টা আলোচোনা তুমুলে

কুড়িগ্রামের ধরলা নদীর পাড়ে বাণিজ্য মেলায় ইলিয়াছ কোবরা যাদু প্রদর্শনীর এক নারী মডেল শিল্পীকে কুড়িগ্রাম সদর থানা যুবদলের এক নেতা কুপ্রস্তাবসহ অশোভন আচরণ করলে নিজের সম্ভ্রম বাঁচাতে ওই মডেল শিল্পী শেষ পর্যন্ত ৯৯৯- এ কল করলে কুড়িগ্রাম সদর পুলিশ ওই নেতাসহ মডেল শিল্পীকে থানায় নিয়ে যায়। বিষয়টি তাৎক্ষণিক টক অব দ্য টাউনে পরিণত হয়।

ঘটনাটি ঘটেছে গতকাল ১৮ জুলাই শনিবার সকাল ৬ টার দিকে।

জানা যায়, ওই মডেল শিল্পী গভীর রাত পর্যন্ত মেলায় নাচ-গানের বিনোদন শেষে ওই যুবদল নেতার বাড়িতে বিশ্রামের জন্য অবস্থান করেন। এসময় ওই যুবদল নেতা মডেল শিল্পীকে কুপ্রস্তাবসহ অশোভন আচরণ এবং সম্ভ্রমহানির করে। এক পর্যায়ে সম্ভ্রম বাঁচাতে মডেল শিল্পী  দৌঁড়ে মেলা প্রাঙ্গনের কাছে গিয়ে ৯৯৯ ফোন দেন। ফোন পাওয়ার পর সদর থানার একটি মোবাইল টিম ওই মডেল শিল্পীকে উদ্ধার করে এবং অভিযুক্ত যুবদল নেতাকে আটক করে থানায় নিয়ে যায়।

দিনভর নানান নাটকীয়তার পর যুবদলের ওই নেতাকে ১০ ঘন্টা পর বিকাল ৫টায় জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয় পুলিশ।

পুলিশ জানায়, ভিকটিম ও তার পরিবারের লোকজন লিখিত কোন অভিযোগ দায়ের করতে রাজি না হওয়ায় অভিযুক্তকে ছেড়ে দেয়া হয়।
সূত্র জানায়, স্থানীয় রাজনৈতিক নেতাদের চাপে ভিকটিম ও ভিকটিমের পরিবারের লোকজন অভিযোগ দায়ের করতে পারেনি। পরে সন্ধ্যার দিকে মিঠাপুকুর থেকে আসা ওই মডেল শিল্পীর পিতা তার কন্যাকে থানা থেকে নিয়ে দ্রুত কুড়িগ্রাম ত্যাগ করেন।

এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদকে একাধিকবার ফোন দিলেও রিসিভ করেননি।

কুড়িগ্রাম বানিজ্য মেলার প্রিন্স ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক "মো. আঙুর জানান, "মেলায় সার্কাস এবং যাদু ইভেন্টে কোন শিল্পী আসে আর কোন শিল্পী যায়-এটা আমি জানি না। জানার কথাও না। তাছাড়া বিষয়টি মেলার ভিতরের নয়, বাইরের ঘটনা।"

এ বিষয়ে কথা কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, "ওই তরুনী নিরাপত্তার জন্য বিশেষ সেবা ৯৯৯ ফোন দিয়ে সে বিপদাপন্ন পরিস্থিতিতে আছে জানালে, সদর থানার একটি চৌকস মোবাইল টিম পাঠিয়ে মেয়েটিকে উদ্ধার করি। তার দেয়া তথ্যের ভিত্তিতে শুধুমাত্র জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত যুবদল নেতাকে থানায় নিয়ে আসা হয়। দিন শেষে মেয়ের পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোন অভিযোগ না পাওয়ায় বিকাল ৫টার দিকে অভিযুক্তকে ছেড়ে দেই এবং ভিকটিমকে তার পিতার নিকট হস্তান্তর করি। লিখিত অভিযোগ না পেলে আমাদের কাউকে আটক রাখার এখতিয়ার নেই বলে জানান তিনি।"

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status