ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩
যশোর অভয়নগরে চাঁদার দাবিতে হামলা আটক চার
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Monday, 20 July, 2026, 1:21 PM

যশোর অভয়নগরে চাঁদার দাবিতে হামলা আটক চার

যশোর অভয়নগরে চাঁদার দাবিতে হামলা আটক চার

যশোরের অভয়নগরে চাঁদার দাবিতে এক ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও মারধরের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

 নওয়াপাড়া পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আল মহিউদ্দিন বাপ্পি বাদী হয়ে অভয়নগর থানায় ১৬ জনের নাম উল্লেখ করে এবং আরও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলাটি দায়ের করেন।মামলার এজাহার সূত্রে জানা যায় অভিযুক্তরা ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। 

চাঁদা দিতে অস্বীকৃতি জানানো হলে দেশীয় অস্ত্র নিয়ে নওয়াপাড়া স্টেশনবাজারে আল মহিউদ্দিন বাপ্পির ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটি ভাঙচুর করা হয় এবং নগদ ৮০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।এজাহারে আরও বলা হয়েছে, হামলার প্রতিবাদ করলে নওয়াপাড়া পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান আতা, যুবদল নেতা সাইফুল ইসলাম, মাহবুর, রাজু ও রনিকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। হামলায় ব্যবসাপ্রতিষ্ঠানের প্রায় ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করা হয়েছে।

পুলিশ জানায়, আটক ব্যক্তিরা হলেন উপজেলার বুইকারা গ্রামের মানিক ওরফে কালো মানিক (৩৪), মেহেদী হাসান সাজু (৩২), বৌবাজার এলাকার হোসেন শেখ (২৬) এবং আকুঞ্জিপাড়ার রাকিব মোল্যা (১৬)।এ ঘটনার প্রতিবাদে শনিবার বিকেলে নওয়াপাড়া বাজারে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। 

যশোর অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন,এ ঘটনায় মামলা হয়েছে। এজাহারভুক্ত চারজনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।তবে এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status