|
অফিসে খিদে মেটাতে কী খাবেন, কী খাবেন না
নতুন সময় ডেস্ক
|
![]() অফিসে খিদে মেটাতে কী খাবেন, কী খাবেন না চিপস, চকলেট, সোডা ক্যান অবশ্যই লোভনীয়, তবে কাজের চাপের সময় এটি স্বাস্থ্যের জন্য ভালো নয় বলে চিকিৎসকদের মত। জাঙ্ক ফুড অবশ্যই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অফিসেই সেটা খুব সহজে ঢুকে পড়ে। আমরাও সচরাচর এ ধরনের খাবার খেতে পছন্দ করি। তাহলে কর্মস্থলে কী খাবেন, তা নিয়ে কিছু পরামর্শ। ১. স্বাভাবিকভাবেই দুপুরের খাবার অফিসেই খেতে হয় আমাদের। এর ফাঁকে ক্ষুধা নিবারণের জন্য স্ন্যাকসের ওপর নির্ভরশীলতা কমাতে খেতে পারেন বাদাম জাতীয় খাবার। এ ছাড়া ফলমূল এবং মিষ্টিজাতীয় যেমন দই খাওয়া যায়। ২. কর্মস্থলে বেশি বেশি পানি খান। পরিশ্রমের ফাঁকে এটি বেশ কাজ দেয়। এ ছাড়া পানি পানের ফলে দিনে অন্তত ৫০ ক্যালরি মেদ ঝরানো সম্ভব। অফিসে থাকা অবস্থায় অন্তত দুই বোতল পানি খাওয়ার চেষ্টা করুন। ৩. নিজের অফিস ডেস্কে খাওয়া থেকে বিরত থাকুন। প্রতি ঘণ্টায় সর্বনিম্ন ২ মিনিট হাঁটতেই হবে। অনেকে কাজের চাপে টানা অনেকক্ষণ ডেস্ক থেকে উঠতে পারেন না। ফলে খাবারের সময়টি কাজে লাগান একটু হেঁটে আসার জন্য। ৪. মিন্ট শুধুমাত্র খারাপ নিশ্বাস কাটাতেই সহায়তা করে না, ক্ষুধা দমনও করে। চিনি পরিহার করতে চাইলে মিষ্টিজাতীয় ছাড়াও মিন্ট দোকানে পাওয়া যায়। ৫. অনেকেই স্ন্যাকস দিয়েই দুপুরের খাবার সারতে চান। দুপুরে স্বাভাবিক খাবারই খাওয়ার চেষ্টা করুন। খুব ভারী কিছু না, যার ফলে দুপুরের পর কাজ করতে ক্লান্তি লাগে। ৬. কাজের ফাঁকে অনেকেই কোমল পানীয় পান করতে পছন্দ করেন। তবে স্বাস্থ্যের জন্য বরাবরই এটি ভালো নয়। পানীয় হিসাবে চা বা কফি খেতে পারেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
