|
এক সপ্তাহ স্মার্টফোন থেকে দূরে থাকলেই মিলবে ৮৪ হাজার টাকা!
নতুন সময় ডেস্ক
|
|
এক সপ্তাহ স্মার্টফোন থেকে দূরে থাকলেই মিলবে ৮৪ হাজার টাকা! মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউইয়র্ক জানায়, ‘ফ্লিপ ফোন চ্যালেঞ্জ’ নামের বিশেষ এ কার্যক্রম চালু করেছে ফ্রন্টিয়ার কমিউনিকেশনস। এ পুরস্কার পেতে সপ্তাহ জুড়ে স্মার্টফোনের বদলে চালাতে হবে ফ্লিপ ফোন । এ চ্যালেঞ্জে অংশ নিতে হলে প্রথমে একটি ফর্ম পূরণ করতে হবে। এতে আবেদনকারীকে ২০০ শব্দে ব্যাখ্যা করতে হবে কেন সে চ্যালেঞ্জটি নিতে চায়। পছন্দসই উত্তরের ভিত্তিতে ফ্রন্টিয়ার একজনকে বাছাই করে নিবে। নির্বাচিত ব্যক্তিকে টানা ৭ দিন স্মাটফোন ছাড়া কাটাতে হবে। এ সময় যাতে তার ওপর যাতে বিরক্তি ভর না করে সে ব্যবস্থাও রাখা হয়েছে। সে জন্য তাকে একটি উপহারের ব্যাগও দেবে ফ্রন্টিয়ার। যাতে থাকবে ৯০ দশকের সিডি, ফোনবুক, নোটপ্যাড, পেন ও ম্যাপ। স্মার্টফোন ছাড়া কেমন কাটছে তার যাবতীয় তথ্য নেওয়া হবে প্রতিদিন। যেমন ফ্লিপ ফোনে ই-মেইল চেক করতে কত সময় লেগেছে, কতবার গুগলের ঢোকার প্রয়োজন অনুভব করেছেন সেসব জেনে নেওয়া হবে। এ ছাড়া তিনি কত ঘণ্টা ঘুমালেন, কাজের পরিমাণ বাড়ল না কমলো তাও টুকে রাখা হবে। ফ্রন্টিয়ারের দাবি, প্রতিযোগীর দেওয়া তথ্য তারা গোপন রাখবে। যুক্তরাষ্ট্রে বসবাসকারী ১৮ বছরের ওপরে যে কোনো স্মার্টফোন ব্যবহারকারী এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে বলে তারা জানিয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
