|
সন্তানের শবদেহ নিয়ে অশ্রুসজল হাতি মাতার শোক
নতুন সময় ডেস্ক
|
![]() সন্তানের শবদেহ নিয়ে অশ্রুসজল হাতি মাতার শোক ভারতীয় বন দপ্তরের কর্মকর্তা প্রবীণ কাসওয়ান সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভিডিওটি পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, বন থেকে বেরিয়ে রাস্তা দিয়ে মৃত সন্তানকে শুঁড়ে পেঁচিয়ে নিয়ে শেষকৃত্যে যাচ্ছে এক হাতি মাতা। দূরে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছেন স্থানীয় একদল মানুষ। মায়ের পেছন থেকে এবার বেরিয়ে এসে সামনে দাঁড়ায় আরও একটি ছোট হাতি। তার পেছনে পেছনে আসে হাতি পরিবারের বাকি সদস্যরা। সবাই মা আর মৃত সন্তানকে ঘিরে দাঁড়িয়ে নীরবতা পালন করে। তারপর ফের সন্তানের দেহ শুঁড়ে পেঁচিয়ে মা হাঁটা দেয় জঙ্গলের দিকে। প্রবীণ কাসওয়ান ভিডিওটির ক্যাপশনে লিখেছেন, "দেখুন, সন্তান শোকে কেমন বিহ্বল হাতির পরিবার। কিছুতেই তারা ছাড়তে চাইছে না তাদের প্রিয় সন্তানকে"। তবে, কোথায় এই ঘটনা ঘটেছে ভিডিও দেখে সেটা বোঝা যায় না। অন্য টুইট বার্তায় প্রবীণ কাসওয়ান জানান, ‘অনেকেই বলেন জঙ্গলে নাকি হাতিদের সমাধি ক্ষেত্রে আছে। যদিও আমি কোনো দিন তা চোখে দেখিনি। তবে শুনেছি, হাতিরা নাকি নদীর ধারে শেষশয্যা পাততে পছন্দ করে’। বিশেষজ্ঞদের মতে, হাতিদের সমাজ এখনো মাতৃতান্ত্রিক। হাতির দল মহিলা হাতির অনুশাসন মেনে চলে। সেই দলের প্রধান বা কর্ত্রী। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
