|
বৃষ্টিতে পিছিয়ে গেল বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ
নতুন সময় ডেস্ক
|
|
বৃষ্টিতে পিছিয়ে গেল বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টা) ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও, কোনোভাবেই তা সম্ভব নয়। কারণ এখনও কভারে ঢাকা পিচ ও আশপাশের আউটফিল্ড। আইসিসির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে সকাল সাড়ে ১০টায় অর্থাৎ ম্যাচ শুরুর সময়টায় পিচ পরিদর্শনে যাবেন দুই আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ এবং রিচার্ড কেটেলব্রো। এরপর জানা যাবে কখন শুরু হবে ম্যাচ বা আদৌ মাঠে গড়াবে কি-না খেলা। এদিকে ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডের বর্তমান আবহাওয়ার পরিস্থিতি হলো, বৃষ্টি নেই তবে বাতাস রয়েছে প্রচুর। আকাশে মেঘের উপস্থিতিও বেশ। যেকোনো সময় নেমে যেতে পারে ঝুম বৃষ্টি। তবু বাতাস থাকায় রয়েছে খানিক আশার আলো। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট দল নির্ধারিত সময়ে টিম হোটেল থেকেও বের হয়নি। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১টা ৪০ মিনিট) হোটেল ছেড়ে মাঠে যাওয়ার কথা ছিল মাশরাফি-সাকিবদের। তার বদলে স্থানীয় সময় বেলা ১০.৪০ মিনিটে টিম হোটেল থেকে রওনা হবে তারা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
